Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    শেষ ভালো
    সোমা

    দূরে থেকেছি, চাইনি ফিরে
    হয়তো ভাবিনি কভু আসবো ফিরে
    জীবনের নিয়মে জীবন চলেছে
    ছিল না কভু ভ্রূক্ষেপ
    পাষাণ পাথর হৃদয় নিয়ে
    ভুলে ছিলাম সব আক্ষেপ।

    দু যুগ পরে দেখা হলো ঠিক,
    বুঝতে পারিনা
    কী ভুল, কী সঠিক,
    বাস্তবতার নিরিখে রচিত
    জীবন আলেখ্য,
    দূরত্ব বরং ভালোই মোদের
    পেতে যদি চাই মোক্ষ।

    চোখের চাহনিতে এখনো সেই
    আকুলতা কেন পাই?
    বুকের পাঁজরে কম্পিত হৃদয়
    আমি যে আর আমি নাই।
    কষ্ট ভুলে পার হয়েছি
    দুঃখ নামক কাঁটার পাহাড়,
    আবার কেন সেই সুর জেগে ওঠে
    পালাবার যে পথ নেই আর।

    হায়, হায়, হায়, কী হয়ে গেল!
    অন্তরে মোর সেই সুর জাগল,
    যে সুরের তাল ছিন্ন করেছি
    কুড়ি বছর আগে,
    সে সুর কেন নতুন করে আমার প্রাণে জাগে?

    কী করে আমি সব কিছু ভুলে
    ফিরে যায় তারি কাছে
    বিবেক যন্ত্রণায় দংশিত হবো
    কলঙ্ক সমাজের কাছে।
    তার চেয়ে ভালো দূরে থাকা আমার
    শেষ ভালো যার সব ভালো তার।

    ছোট্ট হলেও গড়া মোর হাতে
    যতন করি রাখবো দু হাতে
    একটু একটু করে স্নেহের পরশে
    স্ব প্ন বুনে বুনে আদর আশীষে
    নতুন রূপে নতুন করে
    বেঁধেছি খেলাঘর
    অতীতের স্মৃতি সাঙ্গ করে
    যে আছে তাকে আপন করে
    করবো সুখের ঘর।

    9
    7 Comments
Skip to toolbar