Profile Photo

মালিক ফাহাদOffline

  • M.M.Fahad
  • Profile picture of মালিক ফাহাদ

    মালিক ফাহাদ

    3 years, 9 months ago

    কবিতাঃ সুরভ ছড়ায় না, সুরভ ছড়াক!

    তারপর ২০৬২ সালের কোনো এক অমাবস্যার
    রাত কি ভরা জ্যোৎস্নায়;
    সবই আমার কাছে ঘন-কালো অন্ধকার
    আমার উঠোনের এক কোণে মধ্যবয়সী
    যে বকুল গাছটি নিস্তব্ধ দাঁড়িয়ে থাকবে-
    সেই গাছটিতে অজস্র বকুল পেখম মেলে দিবে
    ঠিকই কিন্তু সুরভ ছড়াবে না__
    আসলে আমার এখানে এই একচল্লিশ বছরে
    কনকচূড়া, নাগেশ্বর, চাঁপা কিংবা রজনীগন্ধা
    কোনো ফুলই সুরভ ছড়াবে না__
    সেই রাতে হ্যালির ধুমকেতু রুপে
    আমার একান্ত ব্যাক্তিগত সুরপথে
    তুমি আলোকচ্ছটা হয়ে ফুটবে;
    জানো, আমার বড় সখ জাগে
    চামড়ায় হালকা ভাজ পড়ে যাওয়া
    তোমার হাত ধরে ধুমকেতু দেখবার?
    সেই রাতে আমরা আবার ঠিক আটাশ বছরে
    অর্থাৎ ভরা যৌবনে ফিরে আসবো
    কোনো এক মাতোয়ালি রাতে;
    আমার চির বঞ্চিত সেই বকুল গাছটি
    এক কোণে যতন করে লাগিয়ে দিও
    আমি বরং গন্ধ নেবার শক্তি ফিরে পাই__

    কলমেঃ মালিক ফাহাদ

    8
    5 Comments
Skip to toolbar