Profile Photo

ইসহাক মাহমুদOffline

  • Ishak
  • দুই থেকে আড়াই কেজি ওজনের একটা দেহ নিয়ে পৃথিবীতে আগমন। এরপর
    মাতৃদুগ্ধ,উচ্ছিষ্ট,পঁচা,ভালো,পুষ্টিকর,সুস্বাদু,নোংরা,
    ভাজাপোড়া হাবিজাবি খেয়ে দেহটারে আকার আয়তনের বাড়ানোর পাশাপাশি ভারী করার কাজে লেগে যাই আমরা।

    শিক্ষিত পরিবারে কিংবা কাগজে কলমে অশিক্ষিত একটা পরিবার থেকে নিজের চোখকে,ঠোঁটকে,মস্তিষ্ককে ‘অ থেকে চন্দ্রবিন্দু (ঁ), A to Z, আলিফ থেকে ইয়া’ এবং তার পাশাপাশি যুক্তবর্ণ এবং জের,জবর,পেশ সহ চার হাজার তিনশো ধর্মের সাত হাজারের উপর ভাষা মুখস্থ করিয়ে মানুষের হওয়ার জন্য উঠেপড়ে লাগি৷

    অথচ- আমাদের জন্মগত পরিচয়’ই ছিলো আমরা মানুষ। কিন্তু আমাদেরকে হতে হয় শিক্ষিত মানুষ,সুশিক্ষিত মানুষ,স্বশিক্ষিত মানুষ । শিক্ষা না পেলে আমাদের পরিচয় বদলে যায়,আমরা হয়ে যাই অশিক্ষিত,গাঁইয়া,ক্ষ্যাত,মাস্তান,রংবাজ সহ এটা সেটা কত কি! শিক্ষার অভাবে আমাদের নাম বদলে যায়।
    অথচ- মানুষ হিসেবেই আমরা এসেছিলাম।

    খেয়ে শরীর গঠন করি,শিক্ষা দিয়ে শরীর গঠন করি,কর্ম দিয়ে শরীর গঠন করি,শুয়ে-বসে শরীর গঠন করে বেলাশেষে দুই আড়াই কেজির দেহটার ওজন পঞ্চাশ,ষাট,সত্তর,আশি থেকে শুরু করে উপরের দিকে তরতর করে বাড়িয়ে নিয়ে একসময় নিশ্চুপ হয়ে ঘুমিয়ে পরি। এবারও নাম বদলে যায়,আমরা হয়ে যাই মরহুম কিংবা মরহুমা (লাশ)। মানুষ থাকিনা আর।
    অথচ- আমরা মানুষ হয়েই পৃথিবীতে এসেছিলাম,কিন্তু মানুষ হয়ে থেকে যেতে পারিনা।

    ______________________
    বোধের জগৎ
    কলমে: ইসহাক মাহমুদ

    ১১.০৪.২০২১

    3
    4 Comments
Skip to toolbar