Profile Photo

শাহানারা ঝরনাOffline

  • Shahanara-Jharna
  • Profile picture of শাহানারা ঝরনা

    শাহানারা ঝরনা

    3 years, 9 months ago

    মন ছুঁয়ে দিস
    শাহানারা ঝরনা

    তুইতো থাকিস ভাবজগতে আমায় ভাবিস কই
    আমি আমার ইচ্ছে নিয়ে তাই সুদূরে রই
    সেলুলয়েড মন ক্যামেরায় স্বপ্ন আশাতীত
    যোগী সেজেও হায় বুঝিনা বিনিবর্তন রীত
    সেলিব্রেশন নিয়ম কানুন আমার জানা নাই
    অনুদবেগেই তাই নিয়েছি ধূলোর মাঝে ঠাঁই
    ভাবছে কে কী- তা জানাতো দোষের কিছু নয়
    তোর হৃদয়ের ভাবনা নিয়েই আমার যতো ভয়
    দুর্দিনে বা সুদিনে হোক দুই জীবনের বাস
    তাই বলে কী শুনতে হবে ঝড়ের পূর্বাভাস!
    ইচ্ছে খাতায় আঁকিবুকি দোলনা দোদুলদুল
    স্মৃতির ঘরে আসন পাতে কিশোরি বেতফুল
    আকাশ দেখে বাতাস শোনে কান পাতে রোদ্দুর
    বিস্মরণের পথ ধরে তুই যাসনে উদাসপুর
    হোমওয়ার্কের চাপে ঢাকা পড়ছে কতো রেশ
    মন রুটিন ও প্রাত্যহিকীর আবেশ তবু বেশ
    অনুপূরক আশা নিয়ে কতোই তো দিন যায়
    কেউ কি বাজায় বিষ-বাঁশি তোর মৌন আঙিনায়?
    মায়ামুখীর ছোঁয়ায় যদি মন ভরাতে চাস
    সময় করে একটু না হয় পড়িস ইদিপাস
    মনোবিদ্যার কারিকুলাম বৈধ যদি হয়
    ভিনজগতের সাধক হয়েই পোড়াস অবক্ষয়
    সুযোগ পেলেই মন ছুঁয়ে দিস অতীন্দ্রিয় ক্ষণ
    আস্থা রাখিস, হবেই হবে, নিগূঢ় আলাপন

    7
    3 Comments
Skip to toolbar