-
আমি জানি আমি কোথায় যেতে চাই
যেথা আমাদের চিরচেনা গলিতে
তোমার আমার অবাধ চলাচল
শেষ গোধুলিবেলায়।
কাশবন-সবুজ চত্ত্বরে
জনমানবের ভিড়কে পেছনে ফেলে
তোমার-আমার গভীর আলাপন
যেথা সম্ভব হয়
আমি সেখানে যেতে চাই।
সম্ভব হলে থেকে যেতে চাই-
বৃষ্টিমুখর রোয়াকের ধারে ধোঁয়াটে চায়ের কাপে
গল্পেভরা চিঠির খাকি খামে
মায়াভরা চুম্বনে-
না হয় স্নেহময় আলিঙ্গনে
প্রকৃতির বুকে, শুদ্ধতার প্রান্তরে।
বলছি, আমায় যেতে দাও-
আমি জানি আমি কোথায় যেতে চাই!~যেতে চাই
১৩-০৯-২২1 Comment
Friends
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Rabi Jahangir
@rabi-jahangir
Tarin Jannat
@tarinjannat648gmail-com
S-H-Samrat
@s-h-samrat



শুভকামনা।