Profile Photo

Jahangir LitonOffline

  • JahangirLiton
  • Profile picture of Jahangir Liton

    Jahangir Liton

    4 years ago

    স্বপ্নের চাষাবাদ
    -জাহাঙ্গীর লিটন

    কেউ কেউ ফিরবে ঘরে পাংশু মুখে
    শুন্য উদর, সোডিয়ামের এই নগরে
    কারোবা ভুড়ির চাপে ছিড়বে বোতাম
    নৈশভোজের অত্যাচারে।

    তলপেটে শুয়োপোকার পায়চারী রাতভর
    মগজে ফেনায়িত রক্তাভ পানের বরজ
    মুখোশ খসতেই ধসে পড়ে তাসের ঘর
    নয়তো আমিও হয়তো সুখেই ছিলাম।

    প্রতিরাতে একগাদা স্বপ্নের চাষাবাদ
    ঘুম ভাঙতেই ঝুরঝুর স্বপ্ন ভেঙে যায়
    অপরিপক্ক স্বপ্নের বীজ, অকর্ষিত জমিন
    এবার কি হবে তবে জারিত স্বপ্নস্বাদ?

Skip to toolbar