Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • চোখ উঠছে
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    কেউ যদি এখন বলে ,
    কেমন আছো ?
    বলব চোখ উঠছে ,
    এছাড়া ভালোইতো।
    হঠাৎ চোখ উঠলো ?
    শৈশবের ইচ্ছা অনিচ্ছা সামনে এসে দাঁড়ালো।

    মন মাধুরী মিশিয়ে দুচোখ ভরে দেখেছি ।
    কষ্ট সুখ আনন্দ ঘিরে বলেছি, ভালবাসি।
    পরকীয়ার পরবাসী সর্বনাশে আমি অপরাধী।
    পরকী দোষে হয়তো তাই ,
    চোখ উঠছে ।

    দুরে বহুদুরে ,
    আফসোস দীর্ঘশ্বাস বাসা বুনছে।
    আযানের ধ্বনি কানে বাজছে ,
    পরকী দোষ ভাবছে ,
    আর কতটুকু এগুলে ,
    কাঁটাতার আরেকটু কাঁটা যাবে।
    কতটুকু থমকে দাড়ালে,
    অবিশ্বাস আঁকড়ে ধরবে।
    কতটুকু পেছালে ,
    সব ভুলে, ভাল থাকা যাবে।
    সব কী আসলেই ভোলা যায়?
    ভুলে যাওয়ার ইচ্ছেতেই,
    হয়তো ,চোখ উঠছে।

    সকাল থেকেই দেখছি ,
    ঝির ঝির কান্না ভেজা বৃষ্টি,
    আর পেছন ফিরে তাকানো ,
    মিষ্টি কথার দৃষ্টি।
    একরাশ দুঃখ ভুলে,
    এক মুঠো স্বপ্নের সমষ্টি।
    তারপর, প্রভু যা চায় তাই হয়।
    এ সব কিছুই যে,
    প্রভুর সৃষ্টি।

    আর তাই,
    রাত্রি জাগা ক্লান্তি ঢাকতে,
    আমার চোখ উঠছে।
    ইচ্ছে আমার ,
    প্রভুও তাই চাইছে ।
    চোখ উঠছে।

    7
    3 Comments
Skip to toolbar