-
খুব জানতে ইচ্ছে করে
সোমাখুব জানতে ইচ্ছে করে
তুমি কী এখনো ভালবাস আমায়?
না কি কালের যাত্রায়
আমাকে করেছ হেলা
রাখোনি মনে, দিয়েছ বিদায়।খুব জানতে ইচ্ছে করে
তুমি কী এখনো যাও শিউলি গাছের তলে?
শিউলি কুড়োতে কুড়োতে
আনমনা হয়ে
আমার লাগি গাঁথ মালা
আঁখি জল দাও ঢেলে।খুব জানতে ইচ্ছে করে
তুমি কী এখনো স্বপ্ন দেখো আমায় নিয়ে?
না কি স্বপ্নের মানুষ কে স্মরিতে স্মরিতে,
বাস্তবতার জাল বুনে যাও
মনকে শিকল পরিয়ে।খুব জানতে ইচ্ছে করে
তুমি কী এখনো কপালে পরো টিপ?
লাল সূর্য হয়ে জ্বলত কপালে
মুগ্ধ নয়নে চাইতাম তোমায়
জাগিয়ে হৃদয় প্রদীপ।খুব জানতে ইচ্ছে করে
তুমি কী এখনো আলতা পরো পায়?
শিশির ভেজা দূর্বা ঘাসে
নরম কোমল পায়ের পরশে
উদাসী মনের হাওয়া উড়িয়ে
লাগতো আমার গায়।খুব জানতে ইচ্ছে করে
তুমি কী এখনো ভোরের সূর্য দেখো?
তবে তো আমায় দেখতে পেতে
আমি যে ভোরের সূর্যের আড়ালে
চেয়ে থাকি তোমার পানে
তুমি চাও না কি আমার পানে
চেয়ে দেখো, চেয়ে দেখো।6 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


সুন্দর লিখেছেন। মান্নাদের গান মনে করিয়ে দিল।