-
আমি কবি গুরুর অন্ধ ভক্ত। রবীন্দ্র সঙ্গীত করি। মাঝে মাঝে ভাবি যদি কবি গুরু বেঁচে থাকতেন তবে উনার সান্নিধ্য লাভের চেষ্টা করতাম। শান্তি নিকেতন দর্শন করে আসার পর থেকে কবি
গুরুর প্রতি শ্রদ্ধা অসীম হয়ে গেল। আজ তাঁর কিছু জনপ্রিয় গান আর আমার কবিতার একটি মিশ্রণ করার প্রয়াস করেছি মাত্র। (মিশ্র কবিতা)রবি এবং আমি
রবিঃ ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নাম টি লিখো তোমার মনের মন্দিরে।
আমিঃ হৃদয় মাঝারে রেখো গো আমায়
যেখানে রহিব আমি অতি সঙ্গোপনে
এক মায়াবিনী মায়ায় ছেয়ে রব আমি
তোমার পরাণ পিঞ্জরে।রবিঃ সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুল ডোরে বাঁধা ঝুলনা।
আমিঃ দোলে দোলে শিহরিত তনু
বনে বাজিছে বসন্ত বেণু
দুজনে দুজনায় হারিয়ে ছিলাম
তুমি কভু ভুলোনা।রবিঃ আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায়
দেখতে আমি পাইনি।
আমিঃ আঁখির তারায় শুধু তুমি ছিলে
মন প্রাণে তুমি কী সুর জাগালে
হাহাকার করে খুঁজেছি তোমায়
চেয়ে চেয়ে রয় পথ পানে ধায়
কেন যে তোমায় দেখিতে না পাই
বারেবারে শুধু নিজেরে শুধায়
আমি যে তা চাইনি, চাইনি।
রবিঃ যখন প্রথম ফুটেছে কলি
আমার মল্লিকা বনে।
আমিঃ বন মঞ্জরী যেন সৌরভ ছড়ালো
ব্যাকুল সুরে শোভা বাড়ালো
কলি যে কখন ফুল হয়ে ফুটি
কহিবে তোমার সনে
ওগো চেয়ে দেখো সাথী তোমার লাগি
হৃদয় পুষ্প ফুটিছে আমার মনে।10 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


দারুণ