Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    • 4 years, 1 month ago

    বৃষ্টির ছড়া
    আনিছুর রহমান
    রিম ঝিম বৃষ্টি পড়ে
    সারা বেলা ঐ
    বৃষ্টির ছন্দে মন উতলা
    কেমন করে কই।
    ঠান্ডা বৃষ্টির হাওয়ায়
    গা ছম ছম করে
    একলা বসে ঘরে আমার
    মন উদাস লাগে।
    বৃষ্টি তুমি আসলে তাই
    বাহির দুয়ার বন্ধ
    একলা ঘরে মন বসে না
    মনে লাগে ছন্দ।
    মেঘ বৃষ্টির শব্দে মন
    ঘরে নাহি বসে
    বৃষ্টির জলে তোমায় লয়ে
    ভিজতে ইচ্ছা করে।
    অবিরাম বৃষ্টির জলে
    পথ ঘাট হল কাদা
    কাদা মাটি হল খাঁটি
    যায় না তারে ফেলা।
    টিনের চালে বৃষ্টি পরে
    রিম ঝিমিয়ে সাঁঝে
    ভুনা খিচুরি রান্না হবে
    খাব ইলিশ ভেজে।
    অবেলায় বৃষ্টি ঝরে
    পথ ঘাট ডুবু ডুবু
    মাঝি ভাই নৌকা লয়ে
    নদীতে করে হাবুডুবু।
    ১৫/০৯/২০২২.

    9
    3 Comments
Skip to toolbar