-
জাগায় তবু সাড়া
শাহানারা ঝরনাসেই কবে এক শরৎবেলায় তোমার সাথে দেখা
পরে হলো জানাশোনা কত্তো চিঠি লেখা
আমার সে সব মনেই আছে তুমিই গেছো ভুলে
অতীত এখন বুকের ভেতর নাচে পেখম খুলে।আচ্ছা সখি এখনও কি তোমার রেশম চুলে
শরৎ এলেই খোঁপা সাজাও গুচ্ছ কাশের ফুলে?
নীল ছড়ানো আকাশ দেখে মনছবি কি আঁকো?
এখনও কি পথ চেয়ে তার, নীরব বসে থাকো?জানতে খুবই ইচ্ছে করে তোমার মনের কথা
দিন চলে যায় বাড়ে কেবল নিবিড় ব্যাকুলতা
নেই যোগাযোগ-কারণ এখন হয় না লেখা চিঠি
গ্লোবাল জীবন স্মৃতির আলোয় জ্বলছে মিটিমিটি।প্রযুক্তিময় বার্তা নিয়েই বইছে জীবনধারা
অতীত স্মৃতি বুকের ভেতর জাগায় তবু সাড়া। -
Friends
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
হৈমন্তীকা
@munny
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Neel tripura
@neel
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Rabi Jahangir
@rabi-jahangir



ভাবনার চমৎকার প্রকাশ সাথে অনবদ্য শব্দ চয়ন।