Profile Photo

কপোত রহমানOffline

  • kopotrahman
  • Profile picture of কপোত রহমান

    কপোত রহমান

    3 years, 8 months ago

    রাত বারোটায় কোত্থেকে যেন
    ঘরে এলো এক ভূত!
    ভূত বলে, “পুত, সজাগ কেন?-
    এনে দেবো নাকি ঘুম?”
    আমি বলি , “হায়! ভূত মামা যে-
    জ্বালিও না মোরে আর-
    ফিরে যাও তোমার কাঠাল গাছে
    রাগিও না মোরে আর!”
    “এতো স্পর্ধা! দাঁড়া তোকে আজ দেখিয়ে দিচ্ছি ভয়-
    ভয় পেয়ে যে তুই ঘুমিয়ে যাবি, তাতে নেই কোনো সংশয়”
    “ভূত তুই যা- নাহয় তাবিজ করে তোকে ভরে নেবো বোতলে
    কামাক্ষা থেকে শিখে এসেছি, কিভাবে ভূতেদের বশ করে!”
    ভীত গলায় ভূত অনুরোধ করে-
    “ঘুমো না একটিবার
    কতদিন ধরে সাধ ছিলো মনে-
    নয়া ঘরে করবো বসবাস!”
    “থাক তবে ঘরে, অনুমতি দিলাম-
    অযথা আওয়াজ করিস না-
    কাল সকালে আমার পরীক্ষা আছে
    পড়তে দে এবার!”

    ছড়াঃ ভূত
    ১৮-০৯-২২

    9
    3 Comments
Skip to toolbar