Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    • 4 years, 1 month ago

    বিপ্রতীক
    এবং অপর জন….২

    দ্বীপান্তিরিত মানুষের মতো বসবাস
    নীচু স্তরের অচল পদ্যের মতো
    একটা অস্থির পায়েচারি টের পাই
    হরহামেশা, পা ঘষটে চলছে কেউ,
    যতি চিহ্নছাড়া।।

    না, না কেউ ডাকেনি,
    নিছক বন্ধু ভেবে, নির্লজ্জ
    বেহায়া চলে আসা। ছোঁয়া
    যায়নি কাউকে, সবাই
    সব যেন কুয়াশা। ‍বিভ্রম
    মত্ত মাতালের প্রলাপের মতো,
    নেশা কাটতেই সব হাওয়া।

    হা, হা হাসি পায়,
    কেউ আসেনি ওভাবে
    যেভাবে তোমার চাওয়া।
    আজকাল জীবনের ভার
    বদলেছে, বাতাসের মতো
    অনেক শুকনো, কারো কাছে
    কেউ নেই আর একটুও ভেজা।।

    4
    1 Comment
Skip to toolbar