Profile Photo

Sufia LipiOffline

  • Sufialipi50
  • Profile picture of Sufia Lipi

    Sufia Lipi

    3 years, 8 months ago

    ২২/০৯/২০২২
    “তোমাকে পেয়েছি ”
    সুফিয়া লিপি।

    বৃষ্টিময় একটা বিকেলে
    তোমাকে চেয়েছিলাম;
    খুব বেশী কিছু কি
    চেয়েছি-বল!!
    সেইতো এলে
    কিন্তু বৃষ্টি এলোনা।
    জোছনা রাতে
    তোমাকে চেয়েছিলাম;
    খুব বেশী কিছুতো চাইনি-বল!!
    সেইতো এলে,
    কিন্তু অমাবস্যা রাতে।
    এরকম কত চাওয়া
    আমার না পাওয়াই রয়ে গেলো।
    তবু আমি তোমাকেই ভালোবাসি
    কারণ তুমি আমার বৃষ্টি,
    আমার জোছনা রাত,
    আমার জীবনপ্রদীপ।।।
    হাজারো না পাওয়া
    আমার পাওয়া হয়ে গেছে।
    কারণ,আমি তোমাকে পেয়েছি।।

    5
    4 Comments

Friends

Skip to toolbar