-
আমাদের শেষ স্মৃতিটুকু-
গত পরশু ইদুরে কেটে ফেললো
আমি চেয়ে চেয়ে দেখলাম
ওকে থামালাম না
এই স্মৃতি জমিয়ে কি লাভ?
এর চেয়ে একটা প্রাণ নাহয় বাঁচুক
আরেকটু সময়!
আমাদের শেষ ছবিটিকে
ফটোফ্রেমে আর বাধাইনি
রঙ উঠে যাওয়া থেকে শুরু করে
চায়ের দাগ, সিগারেটের ছাই
শ’খানেক দুপুরবেলার বৃষ্টির জল
হাজারো নির্জন-নির্ঘুম জোৎস্না রাতের শিশির
আর আমার অশ্রু ও ঘাম
এতে মিশে গিয়েছিলো
আমার দুঃখ কালে।
হ্যা, মুখরিত সময়ের পর এক ঘূর্ণিঝড়ে
খেই হারিয়েছিলাম,
বিমর্ষচিত্তে হেটেছিলাম নিরন্তর-
গন্তব্যহীনভাবে।
তবু সেসব দিনরাত্রি পেরিয়ে-
যেদিন পৃথিবীকে উপলব্ধি করলাম
সূর্য থেকে অনুপ্রেরণা পেলাম
চাঁদের থেকে মমতা-
বাতাসের মায়াবী স্পর্শ আর
বেলীর সুঘ্রাণ।
সেদিন হয়তো আমি আবার বাঁচতে শিখলাম!
তাইতো তোমার শেষ স্মৃতিটুকু
তোমার মতোই অতীত, মূল্যহীন
আমার এই ঠুনকো জীবনে।
~ঠুনকো জীবন
২০-০৯-২২1 Comment
Friends
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Rabi Jahangir
@rabi-jahangir
Tarin Jannat
@tarinjannat648gmail-com
S-H-Samrat
@s-h-samrat



আহা! কি অসাধারণ লিখেছেন! একরাশ মুগ্ধতা নিয়ে গেলাম!