Profile Photo

Rabi JahangirOffline

  • Rabi-Jahangir
  • Profile picture of Rabi Jahangir

    Rabi Jahangir

    3 years, 8 months ago

    আমার কল্পনায় তুমি

    আজ কাল আমি বড্ড আনমনা হয়েগেছি
    সবসময় কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকি।
    হয়তো তুমি বলবে এগুলো আবেগ,
    তবে আমি বলবো এটা তোমার প্রতি ভালোবাসার টান।
    হয়তো এগুলো বোঝার মতো তুমি নও
    নাকি বুঝেও না বোঝার ভান করে থাকো প্রিয়?
    আমার মন বলে তুমি বড্ড রাগি
    তবে আমি কি তোমার রাগ ভাঙ্গানোর দায়িত্ব নিতে পারি?
    এই কয়েক দিনে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি,
    স্বপ্নগুলো দিওনা ভেঙে প্লিজ
    আমার কল্পনা শুধুই তোমাকে ঘিরে,
    তুমি তার বাস্তব রূপ দেবে না প্রিয়?
    আমি তো বড্ড উদাসীন হয়ে গেছি দিনে দিনে
    কেন জানো? বড্ড ভালোবাসি তোমায় তাই!
    তুমি যতই অবহেলা করো না প্রিয়
    তাও বলবো ভালোবাসি গভীর ভালোবাসায়।

    11
    9 Comments
Skip to toolbar