Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 8 months ago

    স্রষ্টার আরাধনা
    আনিছুর রহমান

    হে খোদা পরম দয়াময়
    মহান রাব্বুল আলামিন
    কত সুন্দর করিয়া তুমি
    বানাইছ আসমান জমিন।

    তুমি রহিম তুমি করিম
    শেষ বিচারের স্বামী
    মোদের জিবন করেছ দান
    আমরা পাপী তাপী।

    পয়দা করলে জ্বিন ইনসান
    তোমার ঈবাদতের লাগি
    ভুলে গেল সব কিছু তারা
    আনন্দে ধরণীতে মাতি।

    গাহিয়া তোমার গুন গান
    শেষ নাহি করা যায় সবে
    তুমিই একমাত্র ইল্লাহ সবার
    তুমি ছাড়া নাই কিছু ভবে।

    আমরা তোমার বান্দা
    উম্মতে মোহাম্মদ রসুল
    সব গোনাহ মোদের
    তুমি করিও কবুল।

    তুমি ছাড়া ইল্লাহ নাই
    সবার বাদশাহ তুমি
    না যেন ভুলি তোমায়
    দরবারে হাত তুলি।

    তোমার শানে সৃষ্টি হল
    সারা জগৎ জাহান
    দু-জাহানের মালিক
    তুমি রহিম রহমান।

    নিঃশ্বাসে বিশ্বাসে তুমি
    আছ সারাক্ষণ জিবনে
    তোমায় যেনো না ভুলি
    পাই অন্তিম নিঃশ্বাসে।

    সব জীবে কর কল্যাণ
    আমরা সব মহা পাপী
    মন্দ করো না কবুল
    এই প্রার্থনা জপি।

    তুমি রহিম রহমান
    তুমি দয়ার ভান্ডার
    একটু দয়া করলে
    শেষ হবে না তোমার
    ২৬/০৯/২০২২.

    7
    3 Comments
Skip to toolbar