-
জীবনের গল্প: ভয়কে জয় করার
সবার চোখে আমি মূল্যহীন। সবার চোখে আমি অপদার্থ। এই মায়াময় দুনিয়াটা
আজ আমার বিপরীতে। স্বার্থপর সমাজ আজ আমার বিরুদ্ধে।সবার চোখে আমি অপরাধী। কষ্টের শেষ বিন্দুটাও এসে আঘাত করে যাচ্ছে আমাকে। সবকিছুই আজ অর্থহীন। আমার কল্পনায় একটু একটু করে দানা বাঁধছে ভয়। তাহলে কি এখানেই শেষ। সমুদ্র তীরে ঝড়ো হওয়ার গর্জনে নিজেকে খুব একা মনে হচ্ছে।আস্তে আস্তে আমি সব ভুলে যাচ্ছি। হঠাৎ সমুদ্রে ঢেউ আছড়ে পড়লো আমার মাথার উপরে লোনা জল আর আষ্টে গন্ধে হঠাৎ মাথাটা ঘুরে গেল। তখনি মনে পড়লো হ্যা আমি তো সেই ব্যক্তি যে কোনো দিন হারতে শেখেনি। যার জন্ম লড়াই করার জন্যে, যার জন্ম হয়েছে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য। তাহলে কেন আজ আমার এই অবস্থা। আমি এত তাড়াতাড়ি হেরে যাবো না। হঠাৎ শরীরের মধ্যে একটা বিদ্যুৎ খেলে গেল। সেখান থেকে উঠে আমি ছুটতে শুরু করলাম।ওই যে আমার ছোট্র বাড়ীটা সেখান থেকে অন্ধকার ভেদ করে আসছে একটা প্রদীপের আলো, আর আমি কি না হার স্বীকার করে নিচ্ছিলাম।কোনো মতে ছুটে ঘরের মধ্যে ঢুকে আয়নার সামনে দাড়াতেই নিজেকে চিনতে পারলাম। অনুভব করতে পারলাম নিজের ক্ষমতা।মনে হতে লাগলো আমি কেনো ভয় পাচ্ছি?আমাকে দেখে লোকে ঠাট্রা করছে এইতো, আমাকে সবাই অবহেলা করছে তাইতো। যে যাই বলুক, নিজেকে দুর্বল ভাববো না, নিজেকে তুচ্ছ ভাববো না।মনে রাখবে, এমন একটা সময় আসবে যখন তোমার মনে হতে পারে, এই মনে হয় সব শেষ কিন্তু না কোনো কিছু শেষ থেকেই জন্ম নেয় নতুন একটা আশার আলো। অন্ধকার ভেদ করে আলো ফুটবেই।
5 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Vip Runa
@runa
নীল মাছি
@raihanrbt
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
পারভেজ মনিরা
@parvez-monera
alif-gamings
@alif-gamings
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
ফারজানা আক্তার জেমী
@jemi2021


কোনো কিছু শেষ থেকেই জন্ম নেয় নতুন একটা আশার আলো। খুব ভালো লাগলো কথাটা।