-
কবিতা—- তোমাকে পাইনি বলে
কবি—— মোঃ হামিদুর রহমান দুর্জয়
তারিখ—- ২৮ সেপ্টেম্বর, ২০২২
————————————————–তোমাকে পাইনি বলে,
আমি ব্যর্থতায় নিজেকে নিঃশেষ করে দিবো,
কিছু অর্থহীন শব্দের জঞ্জালে মুখ দিবো,
এমনটা ভাবার কোনো অবকাশ নেই প্রিয়।আমি ভালোভাবেই জানি,
পৃথিবীতে বিশ্বাসের দৌড় অবিশ্বাসীদের দুয়ারে,
বুকে হাত চাপড়িয়ে চলে কান্নার জোয়ারে,
আমি এর কোনোটাই করবো না প্রিয়।।তোমাকে পাইনি বলে,
ভেবো না তোমার কোনো স্ক্যান্ডাল ছড়াবো,
অশ্রাব্য ভাষাতে তোমার চৌদ্দগুষ্টি উদ্ধার করবো,
কভুও স্বপ্নেও এনো না এমন ভাবনা প্রিয়।।আমি খুব ভালোভাবেই জানি,
কিছু লোক কখনো কারোর হতে পারেনা,
আমি তো নিজেকে ব্যর্থ ভাবি না,
তোমার চলে যাওয়া নিজেকে নতুনে পেয়েছি প্রিয়।।তোমাকে পাইনি বলে,
দুনিয়ার সব মেয়েকে দোষারোপ করবো,
আর নিজের মধ্যে তাদের বিরুদ্ধে ঘৃণার পাহাড় করবো,
এমন কিছুর চিন্তা তোমার মাথায় এনো না প্রিয়।।আমি ভালোভাবেই জানি,
একজন চলে গেলে, জীবন কভুও শেষ হয় না,
প্রেমের শহরে যাবো না, এমন বলবোনা,
প্রেম আমার অধিকার, প্রেমে পড়তে নেই মানা।।#দুর্জয়
3 Comments
Friends
Md. Habibur Rahman
@habib
সৃষ্টি
@premdevota
কলমে পৃথিবী
@asin432
Md. Nasim Hossain
@nasim3080
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Diponkor Sharma Partho
@parthodip218
Rejwana Khan
@rejwana-khan
Lutful Haque Saran
@lutful2012



প্রেম এমন সুন্দর ও শ্বাশত হওয়া চাই, যেখানে বিচ্ছেদের কষ্ট থাকবে ঘৃণা নয়!