-
অবাক জোছনার রাতে পৃথিবীর কোন এক নির্জন কোনে বসে আকাশের হাটে ভাবনার কেনাবেচা দেখি। আমার আর আগুন্তক চাঁদের চোখাচোখি দুরত্বের পুরোটা জুড়ে তোর পরদেশি মেঘেদের আনাগুনা। তোর ক্লান্তি, অবসাদ কিংবা এলোমেলো হিসেব নিকেশ সবই যেন ভেসে বেড়ায় সেই মেঘেদের ঢেউয়ে।
পুরুনো হতে হতে কখনো কখনো আমরা ভুলে যাই কতটা আপন হলাম, দুরত্বের ব্যাস-ব্যাসার্ধে বদলে যায় দিনযাপনের গল্প। একই ঢেউ একবার কিনারা ছুঁয়ে গেলে সে মিশে যায় অন্য ঢেউয়ে, সে কিনারা ছুঁয়ে যাওয়ার সুখ সে ছাড়তে পারে না বলে। প্রতিটি জলকনা, বুদবুদ, অদেখা বাস্প সে সুখ ছড়িয়ে দেয় আকাশের বিস্তির্নতায়। তেমনি ছুঁয়ে যাস তুইও। বিশ্বাস না হলে বাতাসকে ডেকে বলতে পারিস, ঝিঝি পোকার কাছে ও শুনতে পারিস।
তোর গায়ের গন্ধ পাই না বহুদিন, তোর চোখের শীতলতা জমে জমে বরফ হয় না কতদিন, তোর উচ্চারণের ইথারে ভাসা হয় না অনেক কাল। যাবতীয় তুচ্ছতায় তোর স্পর্শ, তোর নাগাল পাওয়া, তোর আনাগুনা আমার চারপাশের মহাজাল। মায়া, মমতা, টানের অদৃশ্য ছায়াপথ। আমার নির্ভরতা।
রুদ্র
1 Comment
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Agustin Shields
@agustin56p3543
Tanvir Wahid Robin
@rbn009
Yana
@yana20
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd
Elsa Andronicus
@elsaq07094264
Yohann-Sacapuntasez
@yohann-sacapuntasez
Tania Akther Koli
@iamtaniakoli
Im@taniakoli
@imtaniakoli

সুন্দর কথামালা! পড়ে তৃপ্তি পেলাম!