-
“বৃষ্টি ও সেই কাগজের নৌকা”
সকাল হলো নেই সূর্য,
ঝরছে শুধু বৃষ্টি…
মুখ ঢেকেছে অন্ধকারে
ঝাপসা হলো দৃষ্টি…
সাদা মেঘ আকাশ ঢেকে
বেলার কেড়েছে গতি,
রোদ্দুর আজ না হয়
নিলো ক্ষনিকের বিরতি।শহর জুড়ে বৃষ্টি আজ
ভিজতে ভালো লাগে।
বন্ধু, তোমার কথা মনে পড়ে
রাগে অনুরাগ।
একলা তুমি বসে আছো
জানালা আছে খোলা।
আমার সেই বন্ধু তুমি
যায়না যারে ভোলা।মনে পড়ে বন্ধু তোমার
সেসব দিনের কথা,
বৃষ্টি হলেই বানাতাম আমরা
কত কাগজের নৌকা।
নানান রকম নকশা এঁকে
লিখতাম কত কথা,
সুগন্ধি ফুলে সাজিয়ে দিতাম
আমার কাগজের নৌকা।আজও কত বৃষ্টি ঝরে
অপেক্ষা নেইকো আর
রয়ে গেছে স্মৃতি শুধু
সেই- কাগজের নৌকার।5 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Vip Runa
@runa
নীল মাছি
@raihanrbt
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
পারভেজ মনিরা
@parvez-monera
alif-gamings
@alif-gamings
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
ফারজানা আক্তার জেমী
@jemi2021


Good.