Profile Photo

Suman HossenOffline

  • Suman-Hossen
  • Profile picture of Suman Hossen

    Suman Hossen

    5 years ago

    ,,,,, অনন্ত ভালোবাসা,,,,
    লক্ষ কোটি বছর পর,
    ফিরে যদি আসি আবার,
    এ চোখ তোমাকেই খুজবে,
    তোমাকেই ভালো বাসবে।
    যতই আসুক ঝড়,
    বাঁধা আর মরণ
    তোমাতেই সুখ খুঁজে নেবে,
    তোমাকেই ভালো বাসবে।( লক্ষ কোটি)
    যতবার পৃথিবীতে আসবো আমি
    ততবার তোমাকেই চাইবো আমি,
    এ মন বারেবার তোমাতেই হারাবে,
    তোমাকেই শুধু ভালোবাসবে।
    যেখানেই থাকো তুমি,
    সেখানেই যাবো আমি,
    অনুভবে,অনুরাগে
    তোমার ছোঁয়া সেতো থাকবে।
    লক্ষ কোটি বছর পর,
    ফিরে যদি আসি আবার,
    এ চোখ তোমাকেই খুজবে
    তোমাকেই শুধু ভালোবাসবে।

    3
    1 Comment
    • প্রেম জন্ম-জন্মান্তরের আরাধনা। ভালোবাসা এক অনন্য অনুভূতি, সুখ-দুখের উৎস। ভালো লাগল। অভিনন্দন।

Skip to toolbar