Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 8 months ago

    ঐ দু ‘নয়নে
    সোমা

    আমি অবাক হয়ে দেখি
    তোমার দু’নয়ন
    যেখানে পাগল পিপাসু কবি করে
    নতুন কাব্য চয়ন।

    ও যে কেবলি আঁখি নয়
    সাগরের উত্তাল ঢেউ
    আমি শুধু ভেসেই যাই
    কূলে নেয় না কেউ।

    দু আঁখির দুটো তারায় যেন
    দুটো নীল পদ্ম ফোটে
    আমি দেখি আর মরি
    হৃদয় যায় ছুটে।
    ও দুটো আঁখি যখন
    জলে যায় ভরে
    আমার তপ্ত বুকে
    বান আসে জোরে।

    দুকূল ছাপিয়ে ভাসিয়ে নেয় মোরে
    কী করে বাঁচি বলো আমি অকূল পাথারে।
    নাই, নাই, নাই
    আর নাই পথ
    বেঁচে থাকার যে এই একটাই শপথ।
    বাঁচতে হলে বাঁচবো ঐ দু চোখে
    ক্ষণিকের হলেও থাকবো চিরসুখে।

    তুমি কী আমায় রাখবে দু নয়নে?
    আর যে কিছুই চাই না এই জীবনে।
    একটু ভিক্ষা দিতে কী পারো না
    অসহায় এই অভাগারে?
    আমৃত্যু তোমার এই টুকু দান
    চেয়ে যাব বারে বারে।

    11
    14 Comments
Skip to toolbar