Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    3 years, 8 months ago

    শুভহোক পূজার যাত্রা — বধ হোক অসুর শক্তি ।

    পূজার সেই ছোটবেলার দিনগুলো, ২ টাকার ৮ টা রসগোল্লা কিনে খাওয়া , ১—-১.৫ টাকায় লাল চশমা কিনে খাল আর ডাঙ্গা সমান দেখে রাস্তায় আছাড় খাওয়া , প্রতিদিন কে কয়টা প্রতিমা দেখলো তার হিসাব রাত্রে বসে করা, খড়ে বসে মাড়া ঘুরান গান, রাত জেগে শোনা, দিনাজপুর শহরে প্রতিমা দেখাতে যাওয়ার বায়না ধরা, দল বেধে পাপড় খাওয়া, সাইকেল উঠে ভোরবেলায় কবির পালা গান শুনতে যাওয়া … এখন কেবলই দীর্ঘশ্বাস। স্মৃতিময় গোপালপুর নামক সেই গ্রামটি, বেতুড়া স্কুল ভাবতে বসলে এখন চোখের কোনায় একফোঁটা জল জমে; মায়ের আঁচল নয় , দামি টিস্যু দিয়ে মুছে আবার ব্যাস্ত হয়ে পরতে হয় নাগরিক জীবনের অবিছেদ্য অংশে … এটাই জীবন । আহারে জীবন …।
    শারদ শুভেছা ।

    5
    2 Comments
Skip to toolbar