-
একমুঠো ফুল – ১
আরমার্ক রবিকেন সে বার বার আসে মোর ভাবনায়,
কেন মন সারাক্ষণ তার সাথে কথা কয়?
আঁখি বুজে তারে খোঁজে স্বপ্নের ভীড়ে
ঘুমহীন চোখে তার ছায়া থাকে ঘিরে।অশান্ত ঢেউ সে, আমি মোহনায়
হাবুডুবু খেয়ে যাই হয়ে নিরুপায়।
পাই না তো তারে বুকে টেনে নিতে
দেয় না তো মোরে সেও দূরে যেতে
দিশেহারা আমি তাই চুবা খেতে খেতে
মজে গেছি তবু তার এও চুবানীতে।মনে জমা কথাগুলো সেই বলে দিলো
দু চোখের কথা তাই মুখে বলা হলো।
বহুদিন পরে আজ ফুরফুরে মন
নব রূপে রঙ্গিন এক সাজায় স্বপন,
বহুকাল বাঁচে যেন করে ফরিয়াদ
দূর হয়ে যায় তার সকল অবসাদ।একমুঠো দিয়ে ফুল মন আকুল করেছ মায়ায়
কাঁদে অন্তর ভিখারী তোমার করেছ আমায়।
হৃদয় দিয়েছি তোমায়, রেখ যতনে;
যেমন পেলে মানুষ রাখে রতনে।তুমি রক্তিম পলাশ, গোলাপের পাপড়ী নিও
কদম, গন্ধরাজের ঘ্রাণ
তুমি প্রাণ জাগরণী গান
হৃদয়ে বাজো সারাক্ষণ।তুমি সুনীল শূন্য আমি তাতে উড়ি
বৃহত্তের অহমিকায় ক্ষুদ্রে দিও না তাড়ি।
ব্যথা বিন্দু বিন্দু ভরা মন সিন্ধু
বানিও না সাগর তারে ওগো প্রিয়া, বন্ধু।
পাথর বেঁধেছি বুকে পেতে তোমারে
না পেলে তোমায় যাব দূরে সীমানা ছেড়ে।1 Comment
Friends
Antora-Bakshi
@antora-bakshi
Cr-Abdullah
@cr-abdullah
Merina-Mira
@merina-mira
MD Rasheduzzaman Raju
@rashed810
কাব্য রঙ
@mahbuba-hasin
Mehrin Islam
@mehrinislam102
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
SK-Mithun-Sarker-Ripon
@sk-mithun-sarker-ripon


শুভকামনা।