Profile Photo

Rmark RoBiOffline

  • RmarkRoBi
  • Profile picture of Rmark RoBi

    Rmark RoBi

    3 years, 8 months ago

    একমুঠো ফুল – ২
    আরমার্ক রবি

    কাল তুমি ছিলে হঠাৎ গর্জে ওঠা বাজ পড়া মেঘের মতন,
    আজ কেমন স্নিগ্ধ-শীতল, বর্ষার অবিরাম বর্ষণ;
    আমি সত্যি বুঝি না তোমায়।
    এতোটা কঠিন হয়ো না প্রিয়া, দিও না এতোটা কষ্ট
    ফের যদি হায় ভাঙ্গে এ হৃদয়, হয়ে যাব আমি নষ্ট!

    মুখটা মলিন রেখ না প্রিয়া, কাঁদে মোর হিয়া।
    বিষম ব্যথায় মন মরে যায়, বোঝাই কি দিয়া?
    শিরা-উপশিরাতেও মিশে আছ তুমি,
    তুমিহীনা বেসামাল হয়ে যাই আমি।

    বিগলিত হয় মন তব ভালবাসায়,
    কষ্ট দিলে তুমি পাথর সে হয়;
    হারানোর কথা ভেবে যায় মরে যায়।

    তব মনাকাশে যদি জমা হয় মেঘ,
    বরষার মতো কাঁদে মেরা দুটি চোখ।
    সে কি জানো না?

    নিয়েছ তো কেড়ে যতো ছিল অধিকার,
    ছাপ এঁকে দিলে মনে নীল বেদনার।
    অতীতের দিনগুলো করে হাহাকার,
    বুক জুড়ে ব্যথা শুধু পেল উপহার!
    মধুময় ক্ষণগুলো আজ বিষে ভরা
    স্বপ্ন আর আশাগুলো বড় দিশাহারা।
    বড় আশা মনে চেয়ে আকাশ পানে, দেখব বলে শশী;
    মেঘ জমা তাই দেখা হলো না মিষ্টি চাঁদের হাসি।
    ব্যথা পেয়ে অতিশয়, মন ডোবে নিরাশায় বোধয়
    আনমনা হয়ে তাই কেটে যায় আাঁধারেই কিছুটা সময়।

    বড় আশা মনে চেয়ে আকাশ পানে, দেখব বলে শশী;
    মেঘ জমা তাই দেখা হলো না মিষ্টি চাঁদের হাসি।
    ব্যথা পেয়ে অতিশয়, মন ডোবে নিরাশায় বোধয়
    আনমনা হয়ে তাই কেটে যায় আাঁধারেই কিছুটা সময়।

    আমি বেহায়া নই বেশরম, না তো তোমার পুরনো অতীত
    আমার মাঝে খুঁজ না তারে, আমারেও খুঁজে পাবে না পরে।
    মোর সাথে যদি তার করো তুলনা
    অতীতেই পড়ে রবে ভোলা হবে না
    তার মাঝে যদি মোরে খোঁজ কভু ভুলে
    জেনে রেখ মরে গেছি চড়িয়েছ শূলে।

    যতোটা মারার মেরেছ আমায়, মরতে আর চাই না।
    কতোটা ভালবেসেছি তোমায়? ভুলেও ভাবতে চাই না।
    এতোটা কষ্ট দিয়েছ আমায়, হয়ে গেছি আমি নষ্ট;
    হারিয়েছি যা পাব না ফিরে, চাই না হতে পথভ্রষ্ট।

    5
    5 Comments

Friends

Profile Photo
Antora-Bakshi
@antora-bakshi
Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Merina-Mira
@merina-mira
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Profile Photo
Mehrin Islam
@mehrinislam102
Profile Photo
SK-Mithun-Sarker-Ripon
@sk-mithun-sarker-ripon
Skip to toolbar