Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 4 years, 1 month ago

    লেখক মঞ্চের সকল বন্ধুদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, সুভাশীষ, দোয়া। বন্ধুরা আমি বেশ কিছু দিন থেকে লক্ষ্য করছি আমাদের পরস্পরের প্রকাশিত লেখায় আমরা লাইক কমেন্ট করে চলেছি। কিন্ত আক্ষরিক অর্থে আমরা গঠনমূলক সমালোচনা করছিনা। হতে পারে আমরা সময়ের স্বল্পতার কারণে তেমনটি করি। বাহ, সুন্দর, এক্সেলেন্ট, অতুলনীয় ধরনের ভাষা ব্যবহার করে নিজের সক্রিয়তা বাড়াচ্ছি। আমি মনে করি আলোচনা সমালোচনা পরামর্শ নির্ভর মন্তব্য গুলো সবার জন্য শিক্ষনীয় ব্যাপার হতে পারে। সমালোচনা গুলো গঠন মূলক হলে ভবিষ্যত সুন্দর হবে। লেখার মান বাড়বে। কে বলতে পারে আমাদের থেকে রবীন্দ্রনাথ নজরুল ইসলাম গোলাম মোস্তফা ফররুখ আহম্মদদের মতো কালজয়ী কবি লেখক বের হবেনা। সুতরাং আমরা একটু সময় করে বন্ধুদের লেখা মনোযোগ দিয়ে পড়ি ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে লেখার মানোন্নয়নে সহায়তা করি। গঠনমূলক সমালোচনা করি একে অপরের সাথে থেকে তুলটের এই কাব্য সম্ভারকে সমৃদ্ধ করে তুলি। সবাই ভালো থাকবেন সব সময় সুন্দরের সাথে থাকবেন এই প্রত্যাশা করে শেষ করছি।

    8
    6 Comments
    • ঠিক বলেছেন… আলোচনা-সমালোচনা হওয়া দরকার। এর থেকে আমরা যেমন আমাদের ভুলগুলো ঠিক করে নেয়ার সুযোগ পাব তেমনি আমাদের জানার পরিধি আরো বিস্তৃত হবে। সাহিত্য নিয়ে আমার জ্ঞান খুবেই সামান্য তাই অধীর হয়ে থাকব নতুন কিছু শেখার জন্য।

    • আমার মনে হয় নব্য লেখকদের জন্যে এই “সুন্দর” “অতুলনীয়” কমেন্টই অনেক কিছু। তাদের প্রেরণা দরকার কন্সট্রাক্টিভ ক্রিটিসিসমের চেয়ে।

    • তবে যারা পুরাণো লেখক, তাদেরকে তাদের লেখার ব্যাপারে সত্যিকারের রিভিউ দেওাটাও জরুরি।

    • খুব ভাল বলেছেন। শুরুটা আপনার হাত দিয়েই হোক। এখানে মন্তব্য করতে অনেকের অনিহা লক্ষ্য করা যায়। নতুন নতুন অনেকেই মঞ্চবন্ধু হওয়ার জন্য ঢালাওভাবে মন্তব্য করেন। পরে গতি থেমে যায়। কেউ কেউ একেবারে নিরব হয়ে গেছেন। আমার মনে হয় কবি এবং লেখিয়েরা বড়ই জটিল এবং স্পর্শকাতর হয়ে থাকেন। সবসময় প্রশংসা শ্রবণে আগ্রহ তাদের। সমালোচনা তাদের জন্য যে আশির্বাদ হতে পারে এটা অরেকেই মেনে নিতে চান না। আসুন নিজের জাজামেন্ট থেকে ভাল হলে ভালটা লিখি আর লেখার মান বাড়াতে ইতিবাচক পরামর্শ দেই। তাহলে তুলট জমে উঠতে পারে।

      • সহমত।আসলে আমরা যারা সংসারে আছি তারা ইচ্ছে করলেও সবাইকে কমেন্ট করতে পারি না সময় সল্পতার জন্য

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar