-
আমি মিশে আছি
আতাউর রহমান
আকাশের নীলিমা খচিত বিস্তৃতি,
প্রকৃতির অপূর্ব সৌন্দর্য,
নদীর বুকে ফুটে ওঠা মন মুগ্ধকর শাপলা ফুল ,
কোন কিছুই নয় ভুল, সব কিছুই বাংলার সৌন্দর্যের মূল।
বর্ষার কদম ফুল,ফুল নয় যেন ঝিকিমিকি করা তারা,
আমায় করল পাগল পারা।
বসন্তের কোকিলের ডাকাডাকি,
গান নয় যেন রাঁধা কৃষ্ণের বাঁশের বাঁশি,
আমি সৌন্দর্যের বন্যায় ভাসি।
হেমন্তের সোনালী মাঠের সোনার ধানের গন্ধ,
গন্ধ নয় যেন জান্নাতের ফুলের সুবাস,
সেইখানে আমার বসবাস।
বৈশাখের সাদা হলুদ শাড়ির রমণী,
রমণী নয় যেন জান্নাতের হুর পরী,
আমি তাদের মাঝেই মিশে আছি।
আমি মিশে আছি,
নাটোরের চলনবিলের বিচিত্র পাখির মাঝে।
আমি মিশে আছি, সিলেটের পাহাড়ের সমারোহে,
সবুজে ঘেরা চা বাগানের মাঝে।
কে আমি? প্রশ্ন কর আমায়,
আমি অপার সৌন্দর্যে ভরা বাংলার প্রকৃতি।
আমি মিশে আছি, মহাপুরুষ বঙ্গবন্ধুর মাঝে।
আমি মিশে আছি,
সুকান্ত, নজরুলের বিদ্রোহী কবিতার মাঝে,
যেথায় রবি ঠাকুর গল্পে ছন্দ অন্যায়ের প্রতিবাদ করেছন,
তোমরা আমায় হেথায় খুঁজে পাবে।
আমি মিশে আছি, ত্রিশ লক্ষ শহীদের রক্তের মাঝে,
আমি মিশে আছি, সবুজ শ্যামল বাংলার
লাল সবুজ পতাকার মাঝে, কে আমি? প্রশ্ন কর আমায়।
আমি বিদ্রোহে ভরা, বাংলার ইতিহাস।2 Comments
Friends
AishaSneha
@aishasneha
Saidur Rahman
@saidur9024
Abdullah-All-Noman
@abdullah-all-noman
Nur
@nur-2
কামরুন নাহার জয়া
@kn-zoya
S.Alam
@s-alam
Ekra Elma
@ekra
Sheikh Ayesha
@sheikh-ayesha
Noman0088
@noman0088


Nice.