Profile Photo

Kaniz Fatema SazinOffline

  • KF-Sazin
  • Profile picture of Kaniz Fatema Sazin

    Kaniz Fatema Sazin

    3 years, 8 months ago

    ওরে আমি ডাকতাম পটেটো বইলা,
    এত মোটাও ছিলো না। এখন পটেটো বললে মানাবে তখনো অনেক শুখনো ছিলো। তবে গোল একটা চশমা পরত, সাংঘাতিক কিউট ছিলো ছেলেটা।
    চশমা খুলে বেঞ্চের উপর রাখলেই কষে পিঠে লাগাতাম দু ঘা।
    আতঁকে উঠত এই বাচ্চা ছেলেটা, মুখটাকে কেমন একটা অসহায়ের মতন বানিয়ে বলত, ” মারলি কেনো? ক্যাঙারু। ”
    ” চশমা পর, নেইলে আরো কিল পরতে থাকবে পিঠে।”
    ও তড়িগড়িতে চশমা পরত। অনেক সময় দেরি হলেই আমার শক্ত কাঠ হাতের কান মলা মিস যাবে হালবৎ নাহ! কানগুলো লাল টনটন করে উঠত পটেটোর।
    এমন ভাবে আমার দিকে তাকাতো মনে হত আমি নির্ঘাত এক শাকচুন্নি।
    কোচিং ছুটির পর কেনো যে দাড়াতো আমার জন্যে আমি কখনোই জানতে চাইনি ওর কাছে। আমাকে অনেকটা পথ এগিয়ে দিয়ে যাওয়ার সময় বইলা যাইত কালকেও আসব, অই থাবার সামনেই দাড়াবো। কি বুঝে আমিও বুকে আনন্দ অনুভব করতাম জানিনা।
    অনেকবার মনে মনেই জিজ্ঞেস করতাম, প্রত্যকদিনি কেনো আসিস? কেন আসিস?
    সত্যিতে কখনো জিজ্ঞেস করিনি। আবার অনেক সময় জিজ্ঞেস করতাম মনে মনে তুই কে হস আমার? ভাই? নাহ ওটা ঠিক যায় না, বন্ধু? সেরম বন্ধু তো অনেক আছে তোর আমার বিশেষত্ব কোথায়? প্রেমিক? নাহ প্রেম নামক অদ্ভুত সম্পর্ক বোঝার বয়সি হয়নি, প্রেমে মতন একটা কথাও বলাও হয়নি। তো! কি হই আমরা?
    মাঝে মাঝেই কি একটা অসহ্য আগ্রহ নিয়ে মধ্যরাতে জেগে উঠতাম, জিজ্ঞেস করতাম। কে তুই? কে তুই?
    তখন আমি খুব ছোট, খুব বেশিই ছোট। তবুও তোর প্রতি ছিলো বিশাল পিছুটান। সেটাই কাটায় উঠতে পারিনি আজ অবদি। মিথ্যায় মিথ্যায় বার বার পালিয়েছি , হারিয়েছি তোর থেকে।
    তোর বুকে এক একটা বিশাল জখম কেটেছি, যার আচঁ আমার বুকেও বিদ্যমান। খুব শক্ত করে সহ্য করে গেছি, কেন? উত্তর তো নেই প্রিয় গল্প আমার, মহাকাব্য আমার।
    পরিস্থিতিই বাধ্য করেছে, বিশ্বাস কর। আমি নিরুপায়। বিশ্বাস কর আমায় বেধে রাখা হয়েছে শিকলে। যেই শিকলের কোনোদিন বাধ ছিড়বে না, ক্ষইবে না। দিনদিন আরো শক্ত হবে। এমন শক্ত হবে যে হীরা দিয়েও ওটাকে ভাঙা যাবে না।
    কস্মিনকালেও একটাবার চিত্তে আসেনি তুই থাকবি না। আমার মন অসুস্থ হলে তুই আসবি না। এর পর অনেকবার নতুন প্রেমে পড়লাম, কবিতা লেখলাম। তোর পিছুটান ছেড়ে আসা আর হলো না। মিথ্যা বলিনি আমি কাল নাগিনী। ওরাই ছেড়েছে আমি না, আমি না। আমি ক্ষুদ্র, অচারু, অসভ্য মেয়ে। অমন আকাশ জুরে তোর মতন করে কেউ চেয়ে দেখেনি।
    কি মারাত্মক পরান খুনো চোখ ছিলো রে তোর। আজও রোজ রাতেই স্বপ্ন আসে সেই চোখ জুরো।
    কি নির্মম পাপে তোকে হারানো হলো, কি নিদারূন যন্ত্রনায় আমার দুঃস্বপ্নে ভরে উঠেছে দিন রাত্রি। তোর পিছু টান কাটানোই এখন হয়ে উঠেছে এক মাত্র গোল।
    এখন আমি চাইলেও তোর প্রেমে পরতে পারি না। এখন বুকের বিশাল শুন্যে তোকে বসাতেই পারি না, পারি না। আমি জানি না এর কি হেতু! কেন? খালি অই পিছুটানই ছেড়ে আসতে পারি না।
    – পিছুটানের এর হেতু?
    – লেখাঃ কানিজ ফাতেমা সাজিন

    10
    2 Comments
    • এমন একটা পেলব মখমলি ফুলের পাঁপড়ি মত অনুভূতি হলো লেখা পড়ে…! মনের দ্রুতি এই জগতে সবচেয়ে বেশি, প্রায় ৩০ বছর আগের দিনগুলোর সকাল বিকেলগুলোয় কখন ফেরত চলে গিয়েছি, বুঝতেই পারিনি…! ফ্যান্টাবিউলাস মোমেন্ট কাটলো এটি পড়তে গিয়ে… শুধু এটুকুই বলবো… Kudos…!

Kaniz Fatema Sazin

Student

Skip to toolbar