Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 8 months ago

    উপহার

    সোমা

    জীবনে প্রথম তুমি আমায়
    দিলে কিছু উপহার
    এ যেন শুধু উপহার নয়
    ভালোবাসার মণিহার।

    স্বপ্ন জালে বুনেছি কত
    প্রতীক্ষার মালা
    সেই তুমি এসে জীবনে ভরালে
    উপহারের ডালা।

    ভালোবাসা কী উপহারের মুখাপেক্ষী থাকে?
    তোমার উপস্থিতি শত দুঃখ ব্যথা ভুলিয়ে রাখে।

    যদি পারো পাশে থেকে
    করো আমায় পূর্ণ
    উপহার নয়, চলার সাথী হয়ে একসাথে চলো
    যত পথ আছে জীর্ণ।
    মনের উপহার মনেতে থাকে
    অক্ষত রূপে চিরকাল
    চোখে দেখা উপহার নাই বা দিলে
    মনে রেখো ইহকাল, পরকাল।

    13
    8 Comments
Skip to toolbar