Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 8 months ago

    স্বপ্ন বনাম লক্ষ্য
    সোমা

    স্বপ্ন তখনি কারো চোখে আসে
    যখন কেউ শান্তিতে ঘু্মোতে পারে
    আর লক্ষ্য তখনি পূর্ণ হয়
    যখন কেউ তা পূরণে রাতের পর রাত ঘুমোতে না পারে।

    স্বপ্নে লক্ষ্য নাও থাকতে পারে
    কিন্তু লক্ষ্যে স্বপ্ন না থেকে না পারে।
    একটি সুন্দর স্বপ্ন দেখতে
    মনের শান্তির দরকার
    আর একটি সুন্দর লক্ষ্য রাখতে
    মনের নিষ্ঠার দরকার।

    স্বপ্ন বাস্তবায়নে
    সকলের চেষ্টা নাও থাকতে পারে
    কিন্তু লক্ষ্য বাস্তবায়নে
    সকলের চেষ্টা থাকে আর সেই চেষ্টাকে স্বপ্ন দেখেই সফল করতে পারে।

    তাই স্বপ্ন কাল্পনিক
    কিন্তু লক্ষ্য বাস্তব, নয় অলীক।
    বাস্তবকে অর্জনের জন্য কল্পনার জগত তৈরি করতে হয়।
    রূপরেখা তৈরি করে এগিয়ে যেতে হয়।
    রাতের পর রাত জেগে কাজ করে যেতে হয়।
    আর সেই লক্ষ্য হলে বাস্তবায়ন
    তখন স্বপ্নে দেখা জগতটাও করে বাস্তবতার মুকুট ধারণ।
    তাই স্বপ্নকে শুধু দেখার জন্য দেখা নয়
    স্বপ্ন যেন লক্ষ্য পূরণের জন্য হয়।
    মানুষের দৈনন্দিন জীবনের প্রতিফলন হয় স্বপ্নে
    তাই স্বপ্ন দেখতে হয় বাস্তবধর্মী লক্ষ্য পূরণের মগ্নে।
    আকাশ কুসুম কল্পনা নিয়ে যেন স্বপ্ন না আসে
    সঠিক লক্ষ্য পূরণেই যেন চোখে স্বপ্ন ভাসে।

    15
    9 Comments
Skip to toolbar