-
জীবনটা কিম্ভুত। অদ্ভুত সব আজব কান্ডে ভরপুর। কখনো ঠুনকো কোন জিনিস হয়ে উঠে ভালো লাগার শ্রেষ্ঠ সোপান। আবার অতি যত্নে আগলে রাখা জিনিসটাই হয়ে উঠে মহাবিরক্তির উৎস। এই ধরুন সকাল বেলার আনন্দময়ী গোলাপের কথা। গোলাপ তার রুপ- রস দিয়ে মানুষের বিষণ্ণ মানসপটে আনন্দের দোলা দেয়। দিনশেষে তার স্হান ডাস্টবিনে।সময়ের পালাবদলে সবকিছুতে লাগে জীর্ণশীর্ণের ছোঁয়া।
দুই –আড়াই বছরের রক্তের সম্পর্কের বইগুলো এসএসসির পর ফোলনায় পরিণত হয়।যাদের সাথে হতো নিত্য কথা। নানা অজানা বিষয়ে যাদের কাছ থেকে প্রথম পাঠ পেতাম, ভুলে গেলে যার মাঝে ডুব দিতাম, সেই তারা আজ জগতের চাহিদা পূরণ করে অবহেলার বস্তুতে পরিণত হয়েছে। দেখলে তাদের এখন বিরক্ত লাগে।
ঊফ,শুধু শুধু ময়লা করে রাখা টেবিলটা। ভাল লাগার জিনিসগুলো আজ অবহেলার শিকার,বুক ফেটে আরজি জানাচ্ছে ‘ আমি আজ অবহেলার শিকার, ভালো লাগা থেকে বিরক্তি,গ্রহণের থেকে প্রত্যাখ্যান এ পরিণত হয়েছি।’
হ্যাঁ,বলছিলাম সময়ের কথা। যার পালাবদলে সবকিছু নবচেতনায় উদ্ভাসিত হয়।নতুন দেখে জগৎ জয়ের ও পুরাতন দেখে অমরত্বের স্বপ্ন।।।।
Friends
মিথিলা কনক
@methila06
নিশাত আনজুম
@nishathunzom
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Neel tripura
@neel
Md Nurnabi Sarker
@nurnabi
Drako Shajib
@drako
Sumon Hawlader
@sumontoulot
MD Asraful Molla Sadek (MAMS)
@mdasrafulmollasadek
Fazilatun Nesa
@fazilatun-nesa
