Profile Photo

সাকেরা মজুমদারOffline

  • shakera
  • Profile picture of সাকেরা মজুমদার

    সাকেরা মজুমদার

    3 years, 8 months ago

    আবার দেখা
    লামিয়া প্রচন্ড ভীতু স্বভাবের মেয়ে। ভদ্র- শান্ত , পরিবারের সব কথা মেনে জীবন কাটানো এক মেয়ে। হঠাৎ বিশ্বব্বিদ্যালয় ভর্তি হওয়ার পর পরিবার ছেড়ে প্রথম দূরে পড়তে

    এসেছে। মনে তার হাজার ভয় কি বলবে কি করা উচিত কাকে কি বলবে, কে কি মনে করবে এসব ভেবে মন চিন্তায় ভরে উঠে। যাই হোক সব চিন্তা মাথায় রেখে হলে একটা রুমে তার থাকার জায়গা হয়েছে। সেখানে সে তার ভারি ব্যাগ টেনেটেনে তুলছে। চার তলায় উঠতে হবে। উঠে রুমে গিয়ে ব্যাগ রাখলো, শীতের দিন অনেক ঘামছে। নিচে গিয়ে যে আপুর মাধ্যমে সিটে উঠেছে তাকে ধন্যবাদ জানাতে গেলো আপু সেইদিন রুম ছেড়ে দিচ্ছে তাই তার ধন্যবাদ না শুনে বললো এই মেয়ে ব্যাগটা আমাকে রিকশা পর্যন্ত দিয়ে আসো তো। লামিয়া আপুর ভারি ব্যাগ টেনে কোনমতে রিকশায় তুলে দেয় সেই আপু তাকে কিছু না বলে চলে যায় রিকশা দিয়ে। লামিয়া অবাক হয় এখানে সবাই বুঝি এমন হবে কে জানে। এরপর লামিয়া তার রুমে যায় আর অবাক হয় এক আপু কম্বল মুড়ি দিয়ে আছে আরেক জন পড়ছে লামিয়া চুপ করে বিছানা বিছিয়ে বসে থাকে। খাবে কোথায় কিছুই বুঝতেছিলো না।বাসা থেকে তার মা কল দেয় মেয়ে একা হলে কখনো এইভাবে থাকে সে কি মায়ের কান্না তাই লামিয়া আর মা কে তার হলের অবস্থা কিছু বলে নি। যাই কম্বল মুড়ি দেওয়া আপু উঠে এইবার বলে তোমার নাম কি, কোন সাবজেক্ট । লামিয়া নিজের নাম বলে, সাবজেক্ট সাংবাদিকতা বলে। সে ভয়ে জিজ্ঞেস করে আপু খাবো কোথায়। তখন আপু বলে ক্যানটিনে না হয় ডাইনিং ।

    লামিয়া আস্তে আস্তে খুঁজে ক্যানটিনে যায়, সেখানে খাবার নেয়। কিন্তু খাবার তার গলা দিয়ে নামছে না কেমন যেনো অদ্ভুত খেতে যাই হোক তখন এক মেয়ের সাথে দেখা হাসিখুশি । ঝলমলে কালো চুলে হাসিখুশি
    চশমা পড়া মেয়েটা তার দিকে এগিয়ে এসে বলে ফাস্ট ইয়ার বুজি?
    চলবে

    2
    2 Comments
Skip to toolbar