-
তুমি (কবিতা)
.তুমিতো ব্যস্তশহরে এক কলের মানুষ—
তবু বলি: কখনো কি আকাশ দেখেছ?
নাকি সময় পাওনি…
.
প্রতিরাতে একাকী জেগেছি তোমার জন্য
কিন্তু ফিরেও চাওনি…
গোটা আকাশের নির্বাক তারকারাজি
অশ্রুসিক্ত বেদনার্ত সহানুভূতি
আর সান্ত্বনার হাত বাড়িয়েছিল আমার প্রতি!
.
অজুহাত খোঁজার দরকার নেই—
কেননা, তুমিই এক বিশাল আকাশ
ধরণীর আকাশ তো ছার…!
তবু বলি: এখন আর প্রতিরাতে
তোমার জন্য মিটিমিটি চেয়ে রবো না।
কি দরকার বলো
সাদাকাগজের বুকে কয়লার ক’টা আঁচড় কাটার….
তার চেয়ে বরং আমি চলেই যাবো—
শুধু তোমার অগোচরে নয়,
একেবারে লোকচক্ষুর অন্তরালে!
তবে বলে রাখি: একদিন আমাকে তুমি খুঁজবে
খুঁজবে আর খুঁজবে….
কিন্তু হায়! সেদিন আর আমার ছায়াকেও খুঁজে পাবে না!
.
আপন ভেবে কাছে টেনেছি তোমায়
কিন্তু তুমি…!!!
সত্যি বলতে কি: ভালবাসার মতো হৃদয় তোমার নাই!
তাই আজ ফিরে যাচ্ছি।
কেননা, তোমার ভাব দেখার মতো সময় আমার নাই….3 Comments
Friends
ab titu
@abtitu
Foyzur Khan
@foyzur-khan
Nipun Chandra
@nipunch
স্মৃতি রানী রত্না
@srratna1990
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


ভালবেসে সুখ নাই, ভালবেসে সুখ কোথা পাই?