Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • শুরু সমাপ্ত।
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    গল্পটা যেখান থেকেই শুরু হোক ,
    শেষটা আসে ,আসবেই ।
    অদ্ভুত গল্প আছে অনেক ,
    শুনতে চায় সবাই,
    নিজের দিকে তাকিয়ে অভিভূত হই।
    আমিতো কোন গল্প নই ।
    ভালো থাকার মলাটে খুঁজি ফিরি
    আমার মণ্ডা মিঠাই কই?

    হঠাৎ করেই ,
    একটা নতুন গল্পের শুরু ।
    তারপর ,
    আরেকটা নতুন সমাপ্তি আসে।
    হাত তালি আর হাত তালি ,
    দে তালি , প্রাপ্তি ভালবাসে।
    হা হা নতুনত্বের কত আয়োজন,
    তাহলে শেষের কি প্রয়োজন?
    গল্প কথা তো আসবেই ।
    মাঝখানে কি এই আমি আছি ?
    তাহলে এখানে ,
    আমার আমিত্ব কই?

    পকেট ভর্তি আমারও একটা গল্প আছে ,
    শুরু শেষের মাঝে এইতো চলছে।
    লাইট ,ক্যামেরা, এ্যাকশন।
    অন্ধকার ছাপিয়ে, দু আঙুলের ফাঁকে,
    জ্বলন্ত আলো-বিন্দুর, নতুন একটা ক্যাপশন।
    ভোর হতে আর কত দেরি?
    বেলা ভোর থাকে কই?

    আমি আমার কথা বলতে চাই,
    কথা তো বলি একা একাই।
    আমার গল্পের শুরু টা আমি জানিনা ,
    শেষ টা কোথায় তাও দেখিনা।
    বাঁচার বাঁকে গল্প শুনি ,গল্প বলি ,
    গল্প কথার কথা পুলি।
    একদিন ,আমার কথা আমি বলবই।

    বলতে বলতে কত কথার কথোপকথন
    আধুনিক ছোঁয়ায় আধুর অধঃপতন।
    গাঁ ভেসে খুব আবেশে ,
    আমার ছোট্ট বেলার , রঙ তুলি টা কই?
    ঐতো ওখানে , আমি থাকি যেখানে,
    এখনো বে-নু-আ-স-হ-ক-লা আঁকছে,
    ক্ষত বিক্ষত বুকের বাপাশে।
    এই কি শুরু হল মাত্র?
    শেষটাতো ফুরাবেই সমাপ্ত।

    আচ্ছা এটা গল্প না কবিতা ?
    এটা গল্প , না না এটা কবিতা ।
    শুরু সমাপ্ত।

    প্রকাশের সময়: ০৭/১০/২০২২, ০৩:০০ মি:

    6
    2 Comments
Skip to toolbar