Profile Photo

আসাদুজ্জামান চৌধুরী সম্রাটOffline

  • ভবিষ্যতেও সে অমর থাকবে

    ক্ষণস্থায়ী জীবনের আমাদের বর্তমান অস্তিত্ব,
    প্রত্যেকের দেহ দিন দিন হচ্ছে বিলুপ্ত।

    জাতির সুনির্মাণে যাদের ভূমিকা ছিল অগ্রণীয়,
    সেই ব্যক্তিগণ আজ প্রত্যেকের কাছে স্মরণীয়।

    মানবীয় গুনে পরিপূর্ণ ছিল যাদের জীবন,
    মরণের পরও মানুষ তাদের করছে স্মরণ।

    উদার মনচিত্ত ব্যক্তিগণের দেহ আজ হারিয়ে,
    কিন্তু তাদের নাম গচ্ছিত আছে প্রত্যেকের হৃদয়ে ।

    এইভাবে মনুষ্যত্ববোধের বিপুল জাগরন যে ঘটাবে,
    ভবিষ্যতেও সে পৃথিবীতে অমর থাকবে।

    লেখক,
    আসাদুজ্জামান চৌধুরী সম্রাট
    শিক্ষার্থী_
    বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ,
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

    7
    1 Comment
    • মানুষের মধ্যে মনুষত্ববোধ ও শুভচেতনা সদা জাগ্রত থাকুক।

Skip to toolbar