Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    • 4 years, 1 month ago

    রয়েছে বিশালতা
    মিজানুর রহমান মিজান
    চাঁদ বিলায় জোছনা নেই কৃপণতা
    সূর্য দেয় আলো ঘুচায় হীনতা।
    প্রকৃতি শিখালো বায়ুর উদারতা
    নদীর স্রোতে গতি ভরে জীবনখাতা
    স্নিগ্ধ বাতাস বহে দেয় ফিরিয়ে স্বাধীনতা।
    ফুলের সুবাস লাগে মিষ্টি মধুর
    ফল খেয়ে তৃপ্ত স্বাদে ভরপুর
    তৃষ্ঞার্ত হৃদে শীতল প্রাণ ঘুচে ব্যাকুলতা।।
    প্রকৃতির অনুরাগে সজীবতা জাগায় প্রাণে
    ফলদ বৃক্ষ দেয় ফল অফুরন্ত বাগানে
    সবই দেয় একজন, সুজন হয় যেজন, রয়েছে বিশালতা।।
    সকলই স্রষ্টার নিয়ামত অফুরন্ত অবদান
    প্রাণীর জীবন যৌবন মান কুলমান
    তবু থাকি নাদান, মন আছে পেতে পরিত্রাণ।।

    4
    4 Comments
Skip to toolbar