Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    3 years, 8 months ago

    রাত ১২ টার দিকের ঘটনা। হটাত শুনি পাশের বিল্ডিং এর নীচতলায় চেঁচামেচী।জনৈক বয়স্ক রিক্সা চালকের ভাড়া না দিয়ে চম্পট দিয়েছে রোমিও। রিক্সা ওয়ালার সাথে এ নিয়ে দারোয়ানের বিতন্ডা।
    ঘটনার বিবরনীতে জানা যায় -তিতুমীর কলেজের সামনে থেকে দুপুরের পরে তার বান্ধবীকে নিয়ে সারাদিন ঘুরেছে রোমিও। রাত ১১টার দিকে বান্ধবীকে নামিয়ে দিয়েছে একই জায়গায়। এরপর আমাদের গেটের কাছে এসে রিক্সাওয়ালাকে পাঠিয়েছে -সিগারেট আনার জন্য। এরই ফাঁকে রোমিও গা ঢাকা দিয়ে কোন বিল্ডিং এ ঢুকে পড়েছে বেচারা তা আঁচ করতে পারেনী রিক্সাচালক।অতঃপর সিগারেট নিয়ে এসে রোমিওকে না পেয়ে সোরগোল বাঁধিয়ে দেয় দারোয়ানের সাথে।
    দারোয়ানতো নিরুপায়। নিশ্চিত করে বলতেও পারছেনা কোন ফ্লাটের বেজন্মা এই রোমিও। অবশ্য আমাদের কলোনীতে পাশাপাশি ০৪টি বিল্ডিং -এর মধ্যে একটি হলো বিখ্যাত জ্ঞান বিক্রেতা শাহরিয়ার সাহেবের । তার বিল্ডিং এর নীচে সব সময় পুলিশ বসা থাকে। আমাদের বিল্ডিং এ নীচ তলায় কয়েকজন ব্যাচেলর থাকলেও তাদের রোমিও হবার জো নেই। পাশের বিল্ডিং এ একাধিক রোমিও জুলিয়েটের বসবাস। নতুন দারোয়ান তাই নিশ্চিত হতে পারেনী একটু আগে কোন ফ্লাটের লোক এলো।চিনলেও চাকুরী হারানোর ভয়ে সে এড়িয়ে যায়।
    রিক্সা ওয়ালার বয়স ৬০এর মত। বেঁচারা অসহায় হয়ে এক সময় কান্না করতে থাকে। শেষতক বাড়ি ওয়ালার ছেলে তাকে সান্তনা সূচক ৫০০টাকা দিয়ে বিদায় করে। উপস্থিত লোকজন হতভম্ব হয়ে যায় -এমন কৃতি শুনে।
    ততক্ষনে হয়তো রোমিও বাসায় বসে বীরের হাসি হাসছে -আজ অত্যন্ত একটা রিক্সা ওয়ালার পেটে লাথি মারতে পেরেছি । কারণ এটাই হয়তো ওদের পারিবারিক শিক্ষা। কোন গরীবের ছেলে বান্ধবীকে নিয়ে সারাদিন রিক্সায় ঘুরার যোগ্যতা রাখেনা। কিছু অমানুষের ঘরে জন্ম নেয়া এসব অতি আধুনিক ফ্যামিলীতেই এসব রোমিওর জন্ম হয়।

    3
    3 Comments
Skip to toolbar