Profile Photo

মুজাদ্দিদOffline

  • Mk4@U
  • Profile picture of মুজাদ্দিদ

    শীতবালিকা
    – মুজাদ্দিদ
    .
    আমি রাতের তীব্র কুয়াশা হতে চাই
    হতে চাই সেই রাতের শিউলি ফুল,
    যার মিষ্টতায় মুগ্ধ মাতাল হয়ে
    হারিয়ে যাও তুমি আমার ভিড়ে।

    আমি হতে চাই কনকনে শীতের হাওয়া
    আঘাত হানবো তোমার চাদরে,
    এলোমেলো করে দিবো রেশমি চুল তোমার
    দমকা স্পর্শের আদরে।

    তোমার স্পর্শ অনুভবের জন্য
    আমি শিশিরের ফোঁটা হতে চাই,
    যাতে ফুলের পাপড়ি বেয়ে স্বচ্ছ রূপে
    ছুয়ে দিতে পারি তোমার হাতখানি!

    আমি যে সূর্যের আলো ভয় পাই
    তাতে কি হয়েছে!
    তোমাকে ক্ষণিকের জন্য পাওয়ার
    আত্মতৃপ্তি ই হোক আমার প্রেমের বাণী!

    6
    7 Comments
Skip to toolbar