Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    3 years, 8 months ago

    শিরোনাম: শৈশব স্মৃতি
    কলমে: জুবায়ের আল মাহমুদ
    তারিখ: ১১/১০/২২

    শৈশবের সেই ফেলে আসা অনাবিল সুখস্মৃতি,
    মনের মাঝে জাগিয়ে তোলে সুখের অনুভূতি।
    নদীর পাড়ে গড়েছি কত বালু দিয়ে ঘর,
    চড়ুইভাতি খেলেছি কত সারাদিন ভর।
    বানের জলে নাও ভাসিয়ে করেছি কত খেলা,
    মনের সুখে ভাসিয়ে দিতাম নানা রকম ভেলা।
    জাল দিয়ে ধরেছি কত ট্যাংরা-পুটির পোনা,
    হৃদয় মাঝে আছে গাথা স্মৃতির আলপনা।
    মাছ ধরার আশঁটে গন্ধ আজও লেগে আছে,
    মন চায় ফিরে যাই ডাঙ্গাবিলের কাছে।
    সাদা বক আর পানকৌড়ি করতো কত খেলা,
    ডুবে ডুবে তুলেছি কত শালুক আর শাপলা।

    বাদলা দিনে কাগজের নৌকা ভাসিয়ে দিতাম জলে,
    একটুখানি বৃষ্টি পড়লেই নৌকা যেতো গলে।
    কুয়াশা ঘেরা শীতের প্রভাতে ভাপা পিঠার ধুম,
    সেই আবেশে মন আনন্দে কেড়ে নিতো ঘুম।
    মনের সুখে আকাশ জুড়ে উড়িয়েছি রঙিন ঘুড়ি,
    কী আনন্দ লাভ করেছি নেইকো তার জুড়ি।
    ছোট্ট বেলায় গাছতলায় খেলেছি কত খেলা,
    মিছামিছি রান্না বান্নায় কেটে যেতো বেলা।
    জন্মভূমির সোঁদা গন্ধ আজও ভেসে আসে,
    হাত বাড়িয়ে ধরতে গেলে মিষ্টি করে হাসে।
    শৈশবের সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে,
    মনে হলে সেসব স্মৃতি মন আনন্দে ভরে।

    7
    7 Comments
Skip to toolbar