Profile Photo

মুহাম্মদ আবুল হুসাইনOffline

  • Muhammad-Abul-Hussain
  • বর্ষার রাত

    বর্ষার রাত। অবিরাম ঝরে জলধারা, রাতভর প্রবল বর্ষণ
    যেন কার কান্না ভেসে আসে, দরজায় কড়া নাড়ে কারা?!
    আমি কানপেতে শুনি, দরজা খুলে দেখি কেউ আসেনি
    দূর থেকে ভেসে আসে কালের ক্রন্দন…

    লেবানন, ইরান এখন একেকটা মৃত্যুপুরী
    প্রতিদিন মুছে ফেলা হচ্ছে প্রাণের চিহ্ন
    সন্তানহারা মায়ের গুমোট কান্না,
    আছড়ে পড়ে,
    চেতনার চত্বরে।

    আকাশে আক…Read More

    2
    2 Comments
    • বৃষ্টির শব্দে মিশে যায় দূরদেশের কান্না….🖤

    • প্রকৃতি আর মানবিক বিপর্যয়ের চিত্রকল্প দারুণভাবে মিলিয়ে দিয়েছেন।
      এক গভীর বিষণ্নতা অনুভব করলাম।

  • Muhammad Abul Hussain
    আগুনের মানচিত্র

    রাত তখন গভীর। ঢাকার আকাশে কুয়াশার মতো ঝুলে আছে অদৃশ্য এক উদ্বেগ। মুসা তার ছোট্ট ঘরের ভেতর বসে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে আছে। লাইভ সম্প্রচার চলছে—হোয়াইট হাউসের ক্যাবিনেট মিটিং শেষ হয়েছে মাত্রই। স্ক্রিনে ভেসে উঠলো ডোনাল্ড ট্রাম্প-এর মুখ। ঠোঁটে হালকা হাসি। সাংবাদিকদের প্রশ্ন—ইরান যুদ্ধে কারা এগিয়ে?…Read More

    2
    2 Comments
    • মুসার নীরবতাই এখানে সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া….🖤

    • যুদ্ধের আগুন সত্যিই কোনো সীমান্ত মানে না।

  • 3
    1 Comment
  • জায়নামাজ বোরাকে চড়ে

    জায়নামাজ বোরাকে চড়ে
    যখন হারিয়ে যাই সিজদায়, বুজে যায় চোখ
    তখন ঝমঝম শব্দ করে নড়ে উঠে পৃথিবী গোলক
    আরশের ঠিকানা সিলেক্ট করে যখন ক্লিক করি বুকের কিবোর্ডে;
    বিস্ময়কর মহাকাশে হারিয়ে যাই,
    গ্রহ নক্ষত্র ছায়াপথ সব তুচ্ছ মনে হয়,
    সময়ের ডাইমেনশন ছিড়ে যায়
    জায়নামাজ বোরাক হয়ে ওঠে
    মহাকাশের মহাস্পেসে
    লক্ষ কোটি…Read More

    3
    3 Comments
    • সিজদার বোরাকে মহাকাশযাত্রা…..🖤

    • বিজ্ঞান, মহাকাশ আর আধ্যাত্মিকতার মেলবন্ধনটি বেশ অভিনব লেগেছে

    • মহাবিশ্বের সবচেয়ে নীরব, অথচ সবচেয়ে বিস্ময়কর ভ্রমণের নাম—সিজদা।

  • খোঁড়াতে খোঁড়াতে কতদূর

    খোঁড়াতে খোঁড়াতে কতদূর যাব, যাওয়া যাবে, জানি না কিছুই।
    এখানে গহীন ঘনবন
    সন্ধ্যা আসে ধেয়ে
    গভীর ঘুমে মগ্ন সারা বন বীথিকা, গহীন আঁধারে।

    তবুও ছুঁটে যায় পাহাড়ী ঝর্ণা
    গুনগুনিয়ে, গান শুনিয়ে
    যেন লাইলীর খোঁজে পথে পথে ফেরে
    চিরদিনের মজনু…
    আর কানামাছি খেলে যেন উঁচু-নীচু পাহাড়ী পথেরা…
    খেলতে খেলতে
    হাসতে হাসতে
    হঠাৎ…Read More

    4
    3 Comments
    • বিবেকের স্ট্রোকে পঙ্গু পথিক….🖤

    • অসাধারণ ভাবনা, শুভকামনা রইল।

    • সব পথই দৌড়ে পাড়ি দেওয়া যায় না; কিছু পথ খোঁড়াতে খোঁড়াতেই অতিক্রম করতে হয়।

  • প্রিয়তমা নদীর মতন প্রিয়তমা নারীটিও যখন
    পাশ ফিরে শোয়, তখনই থমকে দাঁড়ায়
    থার্ড ক্লাশে পাশ করা ছেলেটি।

    আহা! বেচারা থার্ড ক্লাশ বিএ, এমএ পাশ!
    তুমি যে চর্যাপদের অস্পৃশ্য পুরুষ,
    ডোম কিংবা চণ্ডাল!
    নগরের বাহিরেই তোমার নিবাস।
    মতিঝিলের অফিস পাড়া কিংবা বাংলাদেশের
    কোন কার্যালয়ে তুমি যে নিষিদ্ধ পুরুষ।
    অথচ বেশ্যারাও আজ যৌনকর্মী,
    বিষুবরেখার নীচে অফু…Read More

    4
    4 Comments
  • বৃক্ষ ক্রন্দন

    এবার নিয়েছি বেছে নিরপেক্ষ বৃক্ষজীবন।
    বড় মাছ ছোট মাছকে খাক,
    একচোখা দানব নাচুক পৃথিবীতে ধেই ধেই,
    মত্ত হাতী পদ-পৃষ্ট করুক পোয়াতি ফসল……
    আরো বেশি বেশি বোমা পড়ুক উৎসব-মুখর গ্রামে,
    সবুজ গ্রাম-গুলোতে হোক হিরোশিমা উৎসব।

    গান থেমে যাক
    হাসি থেমে যাক
    থেমে যাক বিয়ের উৎসব।
    শিশুদের রঙধনু খেলা থেমে যাক
    (বেজে উঠুক বেগুন-…Read More

    3
    3 Comments
    • নিরপেক্ষতার ছদ্মবেশে নীরব কান্না ….🌳

    • শব্দে শব্দে যুদ্ধবিরোধী এক তীব্র আর্তনাদ।
      পড়ে নীরব হয়ে গেলাম..😢

    • কবিতার চিত্রকল্পগুলো তীব্র, নির্মম এবং ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর—যাতে পাঠক কেবল পড়েই না, অনুভবও করেন।

  • মুসাব আবু ত্বহা’র কবিতা

    এক.

    যখন তুমি আমার কান খুলে নেবে, তখন আলতো করে স্পর্শ ক’রো;
    কেননা, আমার মায়ের কণ্ঠস্বরের স্পন্দন এর ভেতরে লুকিয়ে আছে।
    যখন আমি আত্মভোলা থাকি, তার কণ্ঠস্বরেই আমি সম্বিত ফিরে পাই।

    তুমি হয়তো অপ্রত্যাশিতভাবে আরবি ভাষায় গান, ইংরেজি কবিতা;
    যা আমি নিজে আবৃত্তি করি, অথবা আমাদের উঠোনে পাখিদের
    কিচিরমিচির করে…Read More

  • যে পৃথিবী একদিন শ্বাস নিতে জানত না

    রাইয়ান সবসময়ই ভাবত, পৃথিবী তো এমনই ছিল। নীল আকাশ, সবুজ গাছ, নদী, পাহাড়, মানুষ, পাখি। যেন কেউ একদিন সব সাজিয়ে রেখে বলেছে, “এবার এসো, এখানে বাস করো।” একদিন একটি পুরোনো বই হাতে পায় সে। বইটি খুলতেই তার চোখ আটকে যায় একটি বাক্যে। “পৃথিবী একদিনে প্রস্তুত হয়নি।” বাক্যটি তাকে নড়িয়ে দেয়। সেই রাতেই যেন স্বপ্নের দরজ…Read More

  • কবি আল মুজাহিদী: জীবন ও কর্ম এবং কাব্য ভাবনা

    মুহাম্মদ আবুল হুসাইন

    একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, গবেষক ও সম্পাদক আল মুজাহিদী ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
    দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ও হৃদরোগে ভোগা…Read More

    4
    3 Comments
    • একজন কবি শুধু শব্দ নির্মাণ করেন না, তিনি নির্মাণ করেন সময়ের বিবেক।

    • শব্দে বাঁধা থাকবেন কবি….🖤

    • একজন কবিকে কেবল তাঁর জীবনী দিয়ে নয়, তাঁর কাব্যভাষা, দর্শন ও ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে মূল্যায়নের যে চেষ্টা এখানে করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বাংলা সাহিত্য গবেষণায় এ ধরনের নিবন্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • রূহের সফর ও মৃত্যুদর্শন
    মুহাম্মদ আবুল হুসাইন

    মানুষের রূহ বা আত্মার যাত্রা এক মহাসড়কের মতো বিস্তৃত, যার কোনো বিরাম নেই। এই নিরন্তর ছুটে চলার পথটি শুরু হয় ‘আলম-ই-আরওয়াহ’ বা রুহের জগত থেকে। এরপর সেই আত্মা ক্রমান্বয়ে অবস্থান নেয় মাতৃগর্ভের নিভৃত আঁধারে, সেখান থেকে পাড়ি জমায় এই দৃশ্যমান পার্থিব জীবনে (দুনিয়ায়)। দুনিয়ার পাঠ চুকিয়ে তাকে প্রবেশ কর…Read More

    2
    2 Comments
    • মৃত্যু এক নতুন তোরণদ্বার….🖤

    • মৃত্যুকে সমাপ্তি নয়, এক মহিমান্বিত রূপান্তর হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি সত্যিই অনন্য।

  • রূহের সফর ও মৃত্যুদর্শন
    মুহাম্মদ আবুল হুসাইন

    মানুষের রূহ বা আত্মার যাত্রা এক মহাসড়কের মতো বিস্তৃত, যার কোনো বিরাম নেই। এই নিরন্তর ছুটে চলার পথটি শুরু হয় ‘আলম-ই-আরওয়াহ’ বা রুহের জগত থেকে। এরপর সেই আত্মা ক্রমান্বয়ে অবস্থান নেয় মাতৃগর্ভের নিভৃত আঁধারে, সেখান থেকে পাড়ি জমায় এই দৃশ্যমান পার্থিব জীবনে (দুনিয়ায়)। দুনিয়ার পাঠ চুকিয়ে তাকে প্রবেশ কর…Read More

    1
    1 Comment
    • মৃত্যুকে ভয় না পেয়ে বোঝার মতো করে ভাবতে শিখাল এই লেখা।

  • আবার কি আসিলো ফিরে সেই অদ্ভুত আঁধার এক

    আবার কি আসিলো ফিরে জীবনানন্দের সেই ‘অদ্ভুত আঁধার’; 
    নিভে যাওয়া প্রদীপের মতো আকাশের বুক জুড়ে
    কোনো এক অচেনা বিষণ্নতা ঝুলে আছে আজ;
    শহরের ভাঙা রাস্তায় হাঁটে নীরব মানুষের ছায়া।

    ধানক্ষেতে আর শোনা যায় না রাখালের গান,
    বকুলের গন্ধে মেশে এক অদৃশ্য ক্লান্তি;
    দূরের নদীটি যেন ভুলে গেছে তার স্রো…Read More

    4
    3 Comments
    • আঁধারেও খুঁজি পুরনো মাটি….🖤

    • জীবনানন্দের আবহকে নিজের অনুভবে ধারণ করার সুন্দর প্রয়াস।
      শেষের পাখির চিত্রকল্পটি মনে দাগ কেটে যায়।

    • ভীষণ বিষণ্ণ, কিন্তু অসাধারণ ইমেজারি

  • অদৃশ্য সুতোর টান

    রাজধানী থেকে অনেক দূরের একটি জেলা। মানচিত্রে ছোট্ট একটি বিন্দু, কিন্তু সেখানে লুকিয়ে ছিল হাজার কোটি টাকার এক অন্ধকার সাম্রাজ্য।

    সাম্রাজ্যের কোনো রাজা ছিল না, কোনো সিংহাসনও ছিল না। ছিল শুধু কিছু ফাইল, কিছু সিলমোহর, কিছু স্বাক্ষর, আর কয়েকজন মানুষ, যারা রাষ্ট্রের পোশাক পরে রাষ্ট্রকেই নিঃস্ব করছিল।

    বছরের পর বছর ধ…Read More

    4
    2 Comments
    • স্বাক্ষরহীন কলমেই সাম্রাজ্য কাঁপে…..🤍

    • দুর্নীতির অদৃশ্য কাঠামো এবং তার বিরুদ্ধে একজন সৎ নারী কর্মকর্তার একক প্রতিরোধের আখ্যান
      সুন্দর লিখছেন

  • এক টুকরো আসমানি রোদ

    সকাল থেকেই আসলাম সাহেবের পাঁচতলার ফ্ল্যাটটা বড় বেশি নিস্তব্ধ। ড্রয়িংরুমের কোণায় রাখা বিশাল ফ্রিজটা গোঁ গোঁ শব্দে জানান দিচ্ছে সে আজ পূর্ণগর্ভ। অথচ সত্তরোর্ধ্ব আসলাম সাহেবের বুকের ভেতরটা আজ যেন মরুভূমির মতো খাঁ খাঁ করছে।
    রিটায়ার্ড লাইফটা তাঁর কাটছে এক অদ্ভুত যান্ত্রিকতায়। দুই ছেলে আর এক মেয়ে—সবাই বিদেশে থিতু। কেউ কানাড…Read More

    4
    3 Comments
  • মহিমা ও মুখোশ

    গ্রামের নাম শান্তিপুর হলেও কুরবানির ঈদ আসার মাসখানেক আগে থেকেই সেখানে এক অশান্ত লড়াই শুরু হয়। এই লড়াইয়ের প্রধান দুই নায়ক হলেন ‘হাজী ভিলা’র মালিক আলহাজ্ব মতিন সাহেব এবং তাঁরই খালাতো ভাই, শহরফেরত ব্যবসায়ী আনিস চৌধুরী। তাঁদের লড়াইটা ঠিক শত্রুতার নয়, বরং ‘কার চেয়ে কার দাপট বেশি’ তা প্রমাণের।

    ঈদের সাত দিন আগে আনিস চৌধুরী ঢাকা থেক…Read More

    3
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar