-
সাম্প্রতিক কালে ভালোবাসা শব্দটি এত মূল্যহীন হয়ে গেছে স্থায়িত্ব নিয়ে সবার মনে সন্দেহের উদ্বেগ হয়। কিন্তু ভালোবাসার ব্যাপ্তি বুঝে যদি আমরা ভালবাসতে পারি তবে তা সোনায় সোহাগা
হয়। আজকের কবিতা নিতান্তই আমার মনস্তাত্ত্বিক ধারণা। সবাই একমত নাও হতে পারেন।
তবুও মনের কথা প্রকাশের স্বাধীনতায় কিছু কথা ব্যক্ত করলাম।ভালোবাসা কারে কয়?
সোমা
প্রেমে পড়লেই কী ভালোবাসা হয়?
দেখতে সুন্দর হলেই কী ভালোবাসা হয়?
কাছাকাছি এলেই কী ভালোবাসা হয়?
হাতে হাত, চোখে চোখ রাখলেই কী ভালোবাসা হয়?
না, হয় না।
ভালোবাসা হলো একে অন্যের ভালোতে বাস করা।
তোমার ভালো, মন্দ সব কিছুকে যে ভালোবাসবে তবেই বুঝবে সে তোমায় ভালোবাসে।
নিজের সম্মানের চেয়ে তোমার সম্মান কে যে ভালোবাসবে সেই তোমায় প্রকৃত ভালোবাসে।
ভালোবাসায় না কাছে আসার প্রয়োজন হয়, না স্পর্শের।
এ তো কিছু কামুক বাসনা মাত্র।
নিজেকে ভুলে যে তোমার ভালো চাইবে, যে তোমায় শ্রদ্ধা করবে
সেই তোমায় প্রকৃত ভালোবাসে।
কেউ ভালোবাসে হীরে জহরত দিলেই ভালোবাসা প্রকাশ হয় তা নিতান্তই ভুল ধারণা।
ভালোবেসে একটি ফুল দিলেও ভালোবাসা প্রকাশ হয়।
কেউ যদি বলে তোমায় আমি অনেক, অনেক অনেক ভালোবাসি।
আমি বলি ভালোবাসা মুখে প্রকাশের মুখাপেক্ষী নয়।
তুমি তোমার আচরণে তা বুঝিয়ে দিও।
মুখে বলতে বলতে একদিন তা ফিকে হয়ে যায়।
আর যে হৃদয়ে রেখে দেবে তা থাকবে যুগে যুগে।
কত কবিতা, গান রচিত হয়েছে এই ভালোবাসা নিয়ে।
যে ভালোবাসার সাথীকে পেয়েছে সেও যেমন সার্থক আর যে পায়নি সেও সার্থক।
কেননা সে তাকে মনে রাখবে আজীবন।
সুখে দুঃখে যে তোমার পাশে থাকবে সেই তোমায় প্রকৃত ভালোবাসে।
তার রূপ যে সবসময় আমার মনের মতন হবে তাও নয়।
ভিন্ন রূপেও থাকতে পারে।
আজ ভালোবাসলাম, কাল আবার অন্য কারো প্রেমে পড়লাম।
এরে কী ভালোবাসা কয়?
না এ ভালোবাসা নয়।
আধুনিক প্রেম, ভালোবাসা নিয়ে আমি বরাবরই বড়ই সন্দিহান।
যতটা উচ্ছ্বসিত গ্রহণে, ততটায় প্রচার বিসর্জনে।
ভালোবাসা আর জৈবিক বাসনা এক নয়।
যখনি এক ভাববেন সেখানে আর কিছুই অবশিষ্ট থাকবেনা।
শর্তহীন ভাবে ভালোবেসে দেখুন, সৃষ্টিকর্তা ও আপনাকে সাহায্য করবেন।
এ আমার বিশ্বাস। আমি একেই ভালোবাসা বলি।6 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


ভালোবাসা হলো হৃদয়াকাঙ্খিত কারোর ভালোতে বাস করা, কথাটা প্রবলভাবে সত্যি… তবে মানুষের মন, মস্তিষ্ক, মনন, পঞ্চেন্দ্রীয় সহস্র মনো-গাণিতিক সমাবেশ ও বিন্যাসে স্পন্দিত, কিভাবে কখন ভালোবাসার রঙ বদলাবে সে নিজেই কী তার ব্যাখ্যা দিতে পারে? প্রত্যুত্তরের মত প্রেম যদি ফেরত আসতে হোচট খায় তবে সে তখন ভাবে এ প্রেম হলো সেই ঐকিক মোমবাতি যাকে এক জীবন জ্বালিয়ে কুসুম আলো পাবার আশা করেছি… মন’কে মোমবাতির সাথে তুলনা করার মত অর্বাচীন যদিও আমি নই তবে’ও কেন জানিনে অসম্ভব বলে মনে হওয়া ভালোবাসা’রা রঙ বদলায়… এর পেছনে প্রকৃতির মতো, মহাশূন্যের মতো হয়তো কোনো এক অসংজ্ঞায়িত, অসূত্রাবদ্ধ কার্যকারণ থেকে থাকবে… জানা নেই… জানা নেই… …