-
কেনিয়ার ক্রিকেট কেন বন্ধ হইছে জানেন ? কারণ তাদের বোর্ডে-পাপন-নান্নু-সুজন -স্যাররা নেই সেজন্য। তবে বাংলাদেশে যতদিন পাপন সাহেবদের চাকুরী থাকবে ততদিন ক্রিকেট বন্ধ হবেনা এটা নিশ্চিত করে বলা যায়। কারণ এ দেশের ক্রিকেট বোর্ড চলে দলীয় এবং রাজনৈতিক বিবেচনায় এখানে যোগ্যতা অভিজ্ঞতা কিংবা ব্যর্থতা মূর্খ নয়। খেলোয়াররা প্রতিটি ম্যাচেই ব্যর্থ কিংবা সফল হয় -কর্মকর্তাদের কোন ব্যর্থতা নেই -পদচ্যুতি নেই -সরকার যতদিন চাইবে ততদিন উনারাই হয়ে থাকতে পারেন ক্রিকেট যুধিষ্ঠি।
বিশ্ব চ্যাম্পিয়ান শ্রীধরন -শ্রীরামের টেস্ট ট্রাসমিশন শেষ। এবার রেজাল্ট এর পালা। হয়তো আজই জানা যাবে কারা অস্টেলিয়া যাচ্ছেন আর কারা ফেরত আসছেন।
গত এক মাসের পরীক্ষায় অংশ নিয়েছেন -টিকটক সাব্বির, মাঠের ভেতরে শান্ত বাইরে অশান্ত নাজমুল। ক্ষুরধারহীন কাটার রিটার্ড মাস্টার-মোস্তাফিজ -টেস্ট দলের ইবাদত ও অসময়ে জ্বলে উঠা মিরাজ ভাই তার সাথে-মাঝে মাঝে জ্বলে উঠা মোসাদ্দেক । প্রতি ওভারে মাত্র ১০ রানের উপরে দেয়া সাইফুদ্দিন স্যার। আজ তাদের ভাগ্য মেরামতের কাজ হবে। হয়তো হয়েও গেছে ততক্ষনে।
তবে শেষ ম্যাচে ভালো খেলে হেরেছে বলতে হয়। বোলাররা বিশেষ ভাবে পাকিস্তানকে জিততে সহযোগীতা করেছে এজন্য তাদেরকে পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদ।3 Comments-
দল ভাল খেললে এসব নিয়ে মানুষ মাথা ঘামায় না। তখন চাটুকারের সংখ্যাও বেড়ে যায়। বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো যতদিন না ভাল হবে ততদিন একে তাকে দোষ দেয়ার সংস্কৃতি চলতেই থাকবে। স্কুল পর্যায়ে থেকে দায়সাড়াভাবে খেলাগুলো চালানো হচ্ছে। বিসিবি’র জেলা পর্যায়ে কোচদের কিছু করার নেই। জেলা পর্যায়ে হয় না কোন লীগ ম্যাচ। সবগুলো টুর্ণামেন্ট দিয়ে বাজেট শেষ করা হয়। তৃণমূল পর্যায়ে থেকে হান্টিংএর নামে যা করা হয় তা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। জেলাগুলোতে বছরে প্রথম, দ্বিতীয় ও তৃথীয় বিভাগ কিকেট টুর্ণামেন্টের পর খেলোয়াড়রা আর খেলার সুযোগ পান না। এরপর টেনিস বল দিয়ে খেপ খেলতেই বাকী সময়টা পার হয়। এসব দেখার কেউ নেই। বিসিবিকে বললে তারা বলবে, আমরা তো জেলাগুলোতে বরাদ্দ দিচ্ছি। বরাদ্দ দেয়া আর খেলোয়াড় তৈরী করা এক নয়। তৃণমুল পর্যায়ে থেকে ক্রিকেটকে ঢেলে না সাজালে বাংলাদেশের উন্নতি হবে না। এজন্য দরকার দুরদৃষ্টি সম্পন্ন ক্রীড়া সংগঠকদের। আমাদের এই জায়গায় সমস্যা রয়েছে। একবার কেউ দায়িত্ব পেলে আর ছাড়তে চায় না। ফলে নতুন প্রতিভাবানদের কাজ করার সুযোগ থাকে না। একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে এই দু:খ থেকেই গেল। ধন্যবাদ ক্রিকেট নিয়ে মত প্রকাশের জন্য।
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven


Right