Profile Photo

জাফর পাঠানOffline

  • zppoetry.com
  • Profile picture of জাফর পাঠান

    জাফর পাঠান

    3 years, 8 months ago

    অগ্নিবাণ
    জাফর পাঠান

    বলো বিধাতা বলো-তোমার কাছে প্রশ্ন আমার
    সুখে কেন ? সত্য পথের পথিক মারা কামার ।
    ধরার অনিলে ধরায় যারা- অনন্ত অনল
    তাদের বাসগৃহে ফোটে কেন- প্রতত কমল ।

    আর কত করবো বরণ, পাপীদের মারণ
    প্রতিবাদে হচ্ছি শেষ- প্রতিকারহীন কারণ ।
    বলো বিধাতা বলো- প্রশ্ন রাখছি তোমার কাছে
    সশস্ত্রের বিরুদ্ধে, কি সমাধান নিরস্ত্রে আছে ?

    ন্যায়কে করছে বলি, রক্ত নিয়ে খেলছে হলি
    যে খুলবে থলি-ধরিত্রী ছাড়ি যেতে হবে চলি।
    আমি কলম যোদ্ধা, কলম দিয়েই যুদ্ধ করি
    জানিনা অনিলের অনলে, কখন যাই মরি ।

    তাই সুধাই, নিপাতনের ডাক শুনতে চাই
    আস্ফালনের মরণযাত্রা-দেখতে যেন পাই।
    হে বিধাতা তোলো ধনুক- হাতে নাও অগ্নিবাণ
    নর খাদক মেরে মেরে- করো এবার নির্বাণ ।

    কাব্যগ্রন্থ : অগ্নিবাণ

    2
    2 Comments
    • প্রতিবাদী শব্দগুলো বুকের ভেতর দামামা বাজিয়ে গেল! ভালো লাগলো খুব! শুভেচ্ছা নেবেন কবিপ্রিয়!

Friends

Profile Photo
Md Emtiaz Ali Mridul
@emtiazalimridul
Profile Photo
Nusrat Jahan
@nusu
Profile Photo
Sumaiya imu
@sumai
Profile Photo
Muhammad-Tarek-Ul-Islam
@muhammad-tarek-ul-islam
Profile Photo
Farjana Akter Sume
@farjanasume21
Profile Photo
Sharika Jerin
@sharika
Profile Photo
Faikuj-Zahan-Moon
@faikuj-zahan-moon
Profile Photo
Md.abutaher tonmoy
@abutahertonmoy
Skip to toolbar