Profile Photo

Soma malaker TandraOffline

  • Tandrasoma82
  • Profile picture of Soma malaker Tandra

    Soma malaker Tandra

    3 years, 8 months ago

    মোবাইল সাহেব
    ————————তন্দ্রা সোমা
    ওগো সোনামনি
    কি করছো তুমি?
    মোবাইল ছাড়া তোমার
    ভালো লাগেনা বুঝি?
    কেঁদে কেঁদে ছড়িয়ে দিয়েছো
    হাত পা গুলো,
    ভাত খাবেনা, মোবাইল চাই।
    এই প্রতিজ্ঞা সবসময় কর তাই।
    এসব কথা শুনে শুনে,
    তোমার বাবা-মায়ের মন
    হয়ে গেছে নুলো।
    জীবন মরণ সঁপে দিয়েছো
    মোবাইল সাহেবের কাছে,
    তোমার কাছে মনে হয়
    বাবা মা যা বলে –
    তার ষোলো আনাই মিছে।
    মোবাইলের জন্য ছাড়তে পার
    খাওয়া, নাওয়া, বাড়ি ঘর
    মোবাইল সাহেবকে সাথে নিয়ে
    থাকবে জীবন ভর।

    2
    1 Comment
Skip to toolbar