-
“বাতিঘর”
হৃদয়ের বাতিঘরে অচেনা প্রহর,
যেন আলোয় আলোকিত!
দূর হতে ভেসে আসে প্রহরীর
হুইসেলে।
পরিপাটি বাতিঘরে সাজানো স্বপ্নাতুর আত্মা!
যে আত্মা ভেঙ্গেছিল বারবার ছলনার পদতলে,
কি নিপুণ কৌশলে!
বাতিঘরে জ্বলছে জোনাকির আলো,
চকচকে জোনাকির আলো,
হৃদয়ের খুব কাছে বাতিঘরে আলো!
হৃদয়ের বাতিঘরে অচেনা প্রহরে,
আলো হয়ে সারাবেলা ডুব সাঁতারে!
আলোয় হাতড়ে বেড়ায় আঁধারের সাজ।
হৃদয়ের বাতিঘরে,
জোনাকিরা খুব কাছে,
দূর হতে ভেসে আসে আত্মার আওয়াজ।3 Comments
Friends
Mijanur rahoman ridoy
@mr-ridoy
Lamia Haque puspita
@pus-pi-ta
মাহবুবা করিম
@mahabuba-karim
Shayed-Khan
@shayed-khan
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Mafruha-Tabassum
@mafruha-tabassum
সুশান্ত সরকার
@sushanto
Bashir Ahmed
@bashirahmed
Mifrat-Fabiha
@mifrat-fabiha


Nice