-
ক্যাম্পাসটা একটা আবেগ, এক ভালোবাসার নাম। প্রথম যেদিন এখানে এসেছিলাম সেদিন বুকের ভিতর অদৃশ্য এক ভয় কাজ করেছিল। সময়ের সাথে ক্যাম্পাসটাকে প্রচন্ডরকম ভালোবেসে ফেলেছি।
কত সুন্দর করে গোছানো সবকিছু! আমি নিশ্চিত করে বলতে পারি এখানে কিছুটা সময় কাটালে আপনি নিশ্চয়ই এর প্রেমে পড়ে যাবেন। ক্যাম্পাসের মেইনগেট দিয়ে ঢোকার শুরুতেই হাতের বামে শহীদ মিনার আর ডানে খানজাহান আলী হল পড়ে।যতই সামনে যাওয়া যায় হাতের ডানদিকে যেমন একটার পর একটা হল দেখতে পাওয়া যায় তেমনি হাতের বামে ডিপার্টমেন্ট, ব্লক,প্রশাসনিক ভবনগুলো। এজন্য বলা হয় ক্যাম্পাসের কন্ক্রিট রোডের হাতের ডানদিকে সকল আনন্দ -হাসি আর বামদিকে যত কষ্ট।সারাদিন ক্লাস আর ল্যাব করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অনেকে ক্যাম্পাসকে উঠতে বসতে গালি দিলেও ক্যাম্পাসের প্রতি ভালোবাসাটা তার থেকে ঢের বেশি৷ এখানে কেউ টিচার ক্যান্ডিডেট,কেউ মধ্যসারীর আর কেউবা আমার মতো ব্যাপক ফাকিঁবাজ।কেউ বিতার্কিক,কেউ ড্যান্সার, ফিল্ম সোসাইটি কেউ বা রোবোটিক্স,ক্যাডারস,কেসিসি সহ ক্যারিয়ার বিষয়ক ক্লাবের সাথে মেম্বার। কেউ তাবলীগ করে, কেউ সুফিবাদী, কেউ পীর-মুরশিদের ভক্ত। কেউ ২/৪ টা প্রেম করে, কেউ এক প্রমেই পার করে দেয় কেউবা সিঙ্গেল। কেউ ২/১ টা টিউশনি করে চলে, কেউ কোচিং ও চালায়।সারাদিন সিনিয়রদের সাথে গল্প করা, বন্ধুদের সাথে সারাদিন ক্লাস-ল্যাব-সিটি, ক্যাফেটেরিয়ায় গান গাওয়া, কারও মন খারাপ থাকলে তাকে হাসানোর চেষ্টা আরও কত কি। বিকেলবেলা হলগুলোর ক্যান্টিনে চায়ের আড্ডা, গভীর রাত হলে পকেটগেটে মালাই চায়ের আড্ডা সবগুলো রোমাঞ্চকর মুহুর্ত।
বিকেলবেলা ক্যাম্পাসের সেন্ট্রালফিল্ডে না খেলে বসে থাকলেও প্রকৃতির স্নিগ্ধ বাতাসে মনটা জুড়ে যায়।
ক্যাম্পাসের একটা ইউনিক ব্যাপার আছে যেটা বাংলাদেশের অন্য কোন ভার্সিটিতে পাওয়া যায় না।সেটা হল বিশাল ‘KUET’ লেখাটা, যেটা এমন কোণ করে বসানো আছে যাতে ফুলবাড়িগেট থেকে লেখাটা দেখতে এতটুকু অসুবিধা হয় না।বলছিলাম দক্ষিণ-পশ্চিম বঙ্গের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় ১০১ একরের প্রাণের ক্যাম্পাস কুয়েটের কথা।
1 Comment
Friends
Nipun Chandra
@nipunch
জেবুন্নেছা জেবু (কবি সাহিত্যিক)
@jebun-nesa-jebu
Touhidul islam
@touhid
Md. Nur Faruk
@md-nur-islam-faruk
Jainal Abedin
@jainal-abedin
Md Monzur Alahi Tareq
@md-monzur-alahi-tareq
D asad
@dasad
Oishee
@oishee
Emraan Mohtasim
@emraan22

স্মৃতিকাতর গদ্য। অভিনন্দন।