Profile Photo

Ratul Hasan ShuvoOffline

  • Mogoj.vhoj
  • Profile picture of Ratul Hasan Shuvo

    Ratul Hasan Shuvo

    3 years, 8 months ago

    শীতের রাত।
    ছোট, পায়ে হাঁটার রাস্তার ধারে বসে এক বৃদ্ধ গাঁয়ের উপর চাঁদর চাপিয়ে আগুন পোহাচ্ছিলেন। হাত ডলতে ডলতে একটা ছেলে হেঁটে এসে আগুনের সামনে দাঁড়ালো। বৃদ্ধ বললেন,
    : হাতে পাঁচ মিনিট সময় থাকলে বসে যেতে পারো।
    ছেলেটা চোখ মুছে আগুনের পাশে বসে গেল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন,
    : যুদ্ধে আহত হয়ে আছো মনে হয়।
    : আহত? বলতে পারেন। তবে মর্মান্তিক ভাবে।
    : আহত হওয়ার চেয়েও বড় একটা কষ্ট আছে সৈনিকের।
    : যেমন?
    : যাদের জন্য যুদ্ধ করলে যদি তারাই বলে যুদ্ধে তোমার অংশগ্রহণ বৃথা। তখন দেয়ালে পিঠ ঠেকে যায় বলে মনে হয় না। মনে হবে তোমার পিঠটাই কেও আগুনে ঝলসে দিয়েছে।

    4
    2 Comments
Skip to toolbar