Profile Photo

আব্দুল মজিদ মারুফOffline

  • abdulmojid
  • তীর বেগে ছুটে চলছি অনিশ্চিত ভবিষ্যতের দিকে। লক্ষ্য স্থির হলেও সংকল্প অতি দুর্বল ও ভঙ্গুর। এ ধরনের দুর্বল সংকল্প দিয়ে লক্ষ পানে পৌঁছানোর স্বপ্ন দেখা নিছক তামাশা বৈ কিছু নয়। শত উপলব্ধির পরেও মনের মধ্যে কর্মস্পৃহা জাগছে না। আর তাই দেখছি না দূর সীমানায় পৌঁছার স্বপ্ন।

    অথচ আমরা মানুষ, সৃষ্টিকর্তার প্রতিনিধি। আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য আমাদের মালিকের সন্তুষ্টি অর্জন। সেই সুদূর সীমানায় পৌঁছার সুদৃঢ় সংকল্প আর কবে নিব? কবে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে জেগে উঠবো?

    6
    2 Comments

আব্দুল মজিদ মারুফ

দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা

গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।

ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Skip to toolbar