Profile Photo

অস্তনির্জন দত্তOffline

  • astanirjan_dutta
  • মনে হওয়া মনোরমা সেলুনের মত । কিছুক্ষণ বসিএ রাখে আর বসে থাকার এক ভাষা তৈরি করে দেয়।
    চেয়ার থেকে ,কাঁচি , আয়না বা ফটকিরি থেকে আমার মনে হয়
    সমস্ত কিছুর কিছু ভাষা আছে , কিছু কথা আছে এবং তা থামানো দরকার।

    ছোট করে পর্যাপ্ত ও সুষম বিন্যাসে ভেঙে দেওয়া দরকার। যাতে তার ভেতর এক পুর কাজ করে।
    ঈষৎ ভারি ও অভিস্রাবিত- যেন এক লোড বালেন্সিং হয়। অর্থাৎ ,

    উপচে না চলে যায় , অর্গল খুলে , বিস্তার খুলে ,বিপর্যয় খুলে -এইভাবে আমি ভারত গ্যাস ও তার ওপর বসান কড়াই দেখি। তেল গরম হয়ে উঠছে দেখি। দেখি সমস্ত কিছুর কিছু ভাষা আছে , কিছু কথা আছে আর তাকে থামানো দরকার। গরম কড়াই তে ক্রমশ গরম হয়ে উঠতে থাকা তেল।

    আমি তার মধ্যে জিরা বলে হাইফেন ফেলে দেই কিছু।

    ( জিরা , সাবুদ – মশলা পর্ব )

    3
    1 Comment
Skip to toolbar